August 8, 2026, 3:42 pm
শিরোনামঃ
জ্বালানি সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী বাজারে ব্যবসায়ীদের সিন্ডিকেট ভেঙে দেওয়া হবে : আইনমন্ত্রী প্রতিটি বিভাগে বিশেষায়িত ভেটেরিনারি হাসপাতাল করার পরিকল্পনা রয়েছে : প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় ভাড়া বাসা থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার মেহেরপুরে পরিত্যক্ত জমিতে ১০টি ল্যান্ডমাইন সদৃশ বস্তু উদ্ধার কলম্বিয়ার নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন ট্রাম্প-সমর্থিত এসপ্রিয়েলা সামরিক সক্ষমতা বাড়াচ্ছে জাপান হরমুজ ইস্যুতে ওমানের সঙ্গে সমঝোতা কাঠামো চূড়ান্ত করেছে ইরান কক্সবাজারে হবে আঞ্চলিক রাসায়নিক পরীক্ষাগার ; কমবে মাদক মামলার জট : স্বরাষ্ট্রমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরে বিচারিক প্রক্রিয়া অনুসরণ করুক : আইনমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় দু’জন নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক টাঙ্গাইল জেলার সদর উপজেলায় আজ সড়ক দুর্ঘটনায় দু’জন নিহত হয়েছেন।
আজ রোববার সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পৌর শহরের আশেকপুর বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- প্রাইভেট কার চালক বরগুনা সদরের সোনাখালী গ্রামের আব্দুল মান্নানের ছেলে ইলিয়াস হোসেন (৩৫) এবং যাত্রী সিরাজগঞ্জের মৃত নূর মোহাম্মদের ছেলে শাহ আলম (৪৫)।
এ দুর্ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন।
এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মীর সাজেদুল রহমান বলেন, আজ রোববার সকালে তিনজন যাত্রী নিয়ে প্রাইভেট কারের চালক উত্তরবঙ্গের দিকে যাচ্ছিলেন। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের আশেকপুর এলাকায় পৌঁছালে একটি কার্ভাডভ্যানের পেছনে প্রাইভেট কারটি ধাক্কা দেয়। এতে প্রাইভেট কারের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই প্রাইভেট কারের চালক ইলিয়াস হোসেন নিহত হন। আহত অবস্থায় তিনযাত্রিকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠালে সেখানে চিকিৎসাধীন অবস্থায় শাহ আলম নামের আরও একজনের মৃত্যু হয়।
তিনি জানান, নিহতদের মরদেহ টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে রয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন আহত অপর দু’জন
হলেন- সিরাজগঞ্জের রায়গঞ্জের আনিছুর রহমান (৫৫) ও  সিরাজগঞ্জ সদরের মাহফুজুর রহমান আলাল (৫৩)।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page