August 8, 2026, 2:55 pm
শিরোনামঃ
জ্বালানি সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী বাজারে ব্যবসায়ীদের সিন্ডিকেট ভেঙে দেওয়া হবে : আইনমন্ত্রী প্রতিটি বিভাগে বিশেষায়িত ভেটেরিনারি হাসপাতাল করার পরিকল্পনা রয়েছে : প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় ভাড়া বাসা থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার মেহেরপুরে পরিত্যক্ত জমিতে ১০টি ল্যান্ডমাইন সদৃশ বস্তু উদ্ধার কলম্বিয়ার নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন ট্রাম্প-সমর্থিত এসপ্রিয়েলা সামরিক সক্ষমতা বাড়াচ্ছে জাপান হরমুজ ইস্যুতে ওমানের সঙ্গে সমঝোতা কাঠামো চূড়ান্ত করেছে ইরান কক্সবাজারে হবে আঞ্চলিক রাসায়নিক পরীক্ষাগার ; কমবে মাদক মামলার জট : স্বরাষ্ট্রমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরে বিচারিক প্রক্রিয়া অনুসরণ করুক : আইনমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

যশোরে নাশকতা মামলায় বিএনপির কেন্দ্রীয় নেতা অমিতসহ ৪৩ জন কারাগারে

অনলাইন সীমান্তবাণী ডেস্ক যশোরে নাশকতা ও বিস্ফোরণ মামলায় আত্মসমর্পণ করা বিএনপির কেন্দ্রীয় নেতা অনিন্দ্য ইসলাম অমিতসহ ৪৩ নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছেন আদালত। রবিবার তারা আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। জেলা ও দায়রা জজ শেখ নাজমুল আলম শুনানি শেষে আবেদন মঞ্জুর না করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

বিষয়টি নিশ্চিত করেছেন আসামিদের আইনজীবী মো. ইসহক ও দেবাশীষ দাস।

জেলা বিএনপির নেতা মিজানুর রহমান রহমান খান জানিয়েছেন, বিএনপির কেন্দ্রীয় ও যশোর জেলা কমিটির নেতৃবৃন্দ নাশকতা ও বিস্ফোরক মামলায় হাইকোর্ট থেকে অন্তর্বর্তীকালীন জামিনে ছিলেন। রবিবার তারা জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। আদালত অসুস্থ ও সর্বোচ্চ বয়সী ১১ জনের জামিন মঞ্জুর এবং অন্য ৪৩ জনের জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।

কারাগারে পাঠানো বিএনপি নেতৃবৃন্দের মধ্যে রয়েছেন- দলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, জেলা বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, শফিয়ার রহমান, মুনির সিদ্দীকি বাচ্চু, যুবদলের সভাপতি তমাল আহমেদ, ছাত্রদলের সভাপতি রাজিদুর রহমান সাগর প্রমুখ।

এ ছাড়াও জামিনপ্রাপ্তরা হলেন সাবেক পৌরমেয়র মারুফুল ইসলাম, দেলোয়ার হোসেন খোকন, মফিকুল হাসান তৃপ্তি প্রমুখ।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page