February 5, 2026, 1:12 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে চুরির সময় হাতেনাতে ধরা চোর ; গণপিটুনিতে গুরুতর আহত নির্বাচনী দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের প্রতারক চক্র থেকে সাবধান থাকার আহ্বান জানালো ইসি ‘গুপ্ত’ পরিচয়ে দেশে নতুন জালিম আবির্ভূত হয়েছে : তারেক রহমান ঢাকায় ৫.৯ মাত্রার ভূমিকম্প অনুভূত ; উৎপত্তিস্থল মিয়ানমার ক্ষমতায় গেলে কোনো আধিপত্যবাদের কাছে মাথা নত করব না : জামায়াতের আমির থাইল্যা‌ন্ডে স্বর্ণ পদক অর্জন কর‌লেন চুয়াডাঙ্গার তরুণ বিজ্ঞা‌নি জাহিদ হাসান কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প থেকে অস্ত্র ও গুলিসহ ‘আরসা কমান্ডার’ আটক জামায়াত আমিরের কথিত মন্তব্যের প্রতিবাদে সিরাজগঞ্জে নারীদের ঝাড়ু মিছিল ইসরাইলি বিমান হামলায় ফিলিস্তিনি ৩ শিশুসহ ৯ জন নিহত ; আহত ৩১ মার্কিন বাহিনী গুলি করার আগেই মিশন সম্পন্ন করেছিল ইরানি নজরদারি ড্রোন
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহের হরিণাকুণ্ডুর গ্রামে গ্রামে চলছে জুয়ার আসর

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার বিভিন্ন গ্রামে এখন প্রকাশ্যে জুয়া খেলা চলছে। সাবেক ওসি আবু আজিফ বদলি হওয়ার পরই জুয়াড়ীরা যেন হাফ ছেড়ে বেঁচেছে। এদিকে গত বৃহস্পতিবার গভীর রাতে দৌলতপুর ইউনিয়নের পারদখলপুর গ্রামে জোয়াড়ীদের ধরে ছেড়ে দেয়ার অভিযোগ উঠেছে সোনাতনপুর পুলিশ ক্যাম্পের এএসআই রেজােওয়ানুর হকের বিরুদ্ধে।

জানা গেছে পারদখলপুর বটতলা বাজারে গভীর রাত পর্যন্ত নাজমুল হোসেন লিন্টুর দোকানে বোরহান উদ্দিন মাস্টার খাইরুল ইসলাম সব কয়েকজন নগদ টাকা দিয়ে জুয়া খেলছিল, খবর পেয়ে ঐ এএসআই লিন্টুর দোকানে না গিয়ে বাবুলের দোকানে গিয়ে আওয়াজ দিয়ে কথা বলতে থাকেন,ততক্ষণে জুয়াড়ীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।

 

সরজমিনে দেখা গেছে হরিণাকুন্ড উপজেলার পারদখলপুর, শ্রীরামপুর পোলতাডাঙ্গা, হরিশপুর রামচন্দ্রপুর, থানার পাশে পার্বতীপুর মাছের আড়তে,চটকাবাড়িয়ায় এলাকায় প্রকাশ্যে জোয়ার আসর বসে। ডিউটিরতো পুলিশের চোখের সামনে জুয়া খেলা চলে আসলেও কোন মাথা ব্যাথা নেই কারো।

অভিযোগ উঠেছে জুয়া খেলার তথ্য দিল তাদের ধরছে না পুলিশ। এ বিষয়ে সোনাতনপুর পুলিশ ক্যাম্পের এসআই রেজাওয়ানুর হক বলেন, ওসি স্যারের নির্দেশে সেখানে গিয়েছিলাম সেখানে কোন আলামত পাইনি।

অথচ খোঁজ নিয়ে জানাগেছে,তিনি লিন্টুর চেনা দোকানে না গিয়ে বাবুলের দোকানে

গিয়েছিল, রাত ২টার সময় বাবুলের দোকানেও তখন খেলা চলছিল,কিন্তু তাদেরও তিনি ধরেনি বরং চা পানি পান করে দেখা করে চলে এসেছেন বলে অভিযোগ উঠেছে।

এব্যাপারে নাজমুল হোসেন লিন্টু জানান, তাস খেলা অবৈধ জানি তারপরও খেলা খেলতে না দিলে পাহারা দেওয়া বন্ধ হয়ে যাবে।

হরিণাকুণ্ডু থানা অফিসার ইনচার্জ জিয়াউর রহমান জানান,দ্রুতই এব্যাপারে ব্যাবস্থা নেওয়া হবে।

আজকের বাংলা তারিখ

February ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jan    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  


Our Like Page