October 29, 2026, 8:42 pm
শিরোনামঃ
যশোরের দৈনিক কল্যাণ সম্পাদক একরাম-উদ-দ্দৌলার সুস্থতা কামনা ঝিনাইদহের মহেশপুরে সারের কার্ড ভাগাভাগি নিয়ে সংঘর্ষে ১২ জন আহত বিশ্বের শ্রমবাজারে দেশের অবস্থান সুদৃঢ় করতে দক্ষ জনশক্তি ও ভাষা শিক্ষায় গুরুত্বারোপ রাষ্ট্রপতির ডিসেম্বরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ আসবে না : স্বরাষ্ট্রমন্ত্রী ডিজিটাল পদ্ধতিতে আসামি হাজিরা চালুর পরিকল্পনা করছে সরকার : আইনমন্ত্রী সায়মা ওয়াজেদের সূচনা ফাউন্ডেশনের আয়কর নথি জব্দের আদেশ মুন্সীগঞ্জে পৃথক সংঘর্ষ ও হামলায় টেঁটাবিদ্ধসহ ৯ জন আহত ঝিনাইদহের মহেশপুর সীমান্তে তিন ভারতীয় নাগরিকসহ ৮ জন আটক বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন তরুণদের জ্ঞান-বিশ্বাস-আত্মশুদ্ধির মাধ্যমে নিজেদের গড়ে তোলার আহ্বান মোজতবা খামেনির
এইমাত্রপাওয়াঃ

আফগানিস্তানে স্থলমাইন বিস্ফোরণে ৯ শিশু নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : আফগানিস্তানের দক্ষিণ পূর্বাঞ্চলে স্থলমাইন বিস্ফোরণে ৯ শিশু নিহত হয়েছে।
তথ্য ও সংস্কৃতি বিষয়ক প্রাদেশিক প্রধান হামিদুল্লাহ নিসার সোমবার এ কথা জানিয়ে বলেছেন, গজনী প্রদেশের গেরু জেলায় রোববার স্থল মাইনের বিস্ফোরণ ঘটে। এসময়ে এক দল শিশু সেখানে  খেলছিল।
নিসার বলেন, রুশ অভিযানের সময়ে পোঁতা এই স্থল মাইন হঠাৎ বিস্ফোরিত হয়। দুর্ভাগ্যবশত এতে নয় শিশু প্রাণ হারায়।
গজনী পুলিশ জানিয়েছে, নিহত শিশুদের মধ্যে পাঁচজন মেয়ে ও চারজন ছেলে। এদের সকলের বয়স চার থেকে দশ বছরের মধ্যে।
আর্ন্তজাতিক রেডক্রস কমিটি জানিয়েছে, আফগানিস্তানে এখনও নিয়মিত অবিস্ফোরিত গোলা ও মাইনের কারণে জীবনহানি ঘটছে। মূলত শিশুরাই এতে নিহত হচ্ছে।

আজকের বাংলা তারিখ

  • ৩০শে অক্টোবর, ২০২৬
  • ১৪ই কার্তিক, ১৪৩৩
  • ১৮ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮


Our Like Page