April 22, 2026, 5:51 pm
শিরোনামঃ
 ৫ বছরের কর্মপরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে সরকার : প্রধানমন্ত্রী হজে খরচ কমাতে বিমান ভাড়া হ্রাস করা হয়েছে : ধর্ম মন্ত্রী টিকা পর্যাপ্ত মজুত আছে, আগামী ৬ মাস সমস্যা হবে না : স্বাস্থ্যমন্ত্রী শিক্ষার্থীদের জন্য পাটের ব্যাগ ও স্কুল ড্রেস দেবে সরকার যশোরে পুত্রবধূর বিরুদ্ধে শাশুড়ি হত্যার অভিযোগ মাদারীপুরে পাওনা টাকা চাওয়ার জেরে টর্চলাইট জ্বালিয়ে দুই পক্ষের সংঘর্ষে ৮ জন আহত ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র মজুত কমেছে ; ঘাটতি পূরণ‌ করতে লাগতে পারে কয়েক বছর বিশ্বব্যাংকের নতুন শ্রেণিবিন্যাসে দক্ষিণ এশিয়ার অন্তর্ভুক্ত নয় পাকিস্তান মহাকাশ থেকেও দেখা যাচ্ছে হরমুজে ছড়িয়ে পড়া তেল হরমুজ প্রণালিতে একাধিক কন্টেইনার জাহাজে হামলা করলো ইরান
এইমাত্রপাওয়াঃ

নাটোরের আবুল কালাম আজাদের এমপি পদ বাতিলের দাবিতে মানববন্ধন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক দুর্নীতি করে নির্বাচনের খরচ তোলার ঘোষণা দেওয়া নাটোর-১ আসনের সংসদ সদস্য (এমপি) ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবুল কালাম আজাদের পদ বাতিলের দাবিতে বাগাতিপাড়া উপজেলা আওয়ামী লীগের একাংশ মানববন্ধন করেছে। অপরদিকে বর্তমান সংসদ সদস্যের সমর্থকরা মানববন্ধনের বিরুদ্ধে কর্মীসভার ব্যানারে বিক্ষোভ করেছেন। একইস্থানে আওয়ামী লীগের দুই গ্রুপের পাল্টাপাল্টি কর্মসূচিতে উত্তেজনা ছড়িয়ে পড়ে বাগাতিপাড়া উপজেলার মালঞ্চি স্টেশন এলাকায়।

সোমবার (১ এপ্রিল) সকালে বাগাতিপাড়া উপজেলার মালঞ্চি রেলগেটের পূর্ব পাশে বাগাতিপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি নূরুল ইসলাম ঠান্টুর নেতৃত্বে উপজেলা আওয়ামী লীগের একাংশের (বকুল অনুসারী) নেতাকর্মীরা মানববন্ধন করেন। এ সময় তারা আবুল কালাম আজাদের সংসদ সদস্য পদ ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতির পদ বাতিলের দাবি জানান। মানববন্ধন শেষে তারা বিক্ষোভ-সমাবেশ করেন।

এ সময় বক্তব্য দেন বাগাতিপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল ইসলাম ঠান্ডু, সহ-সভাপতি শরিফুল ইসলাম, আওয়ামী লীগ নেতা মিলন হোসেন, মহিলা আওয়ামী লীগের নেত্রী শাপলা খাতুন প্রমুখ।

 

অপরদিকে একই সময় মালঞ্চি রেল গেটের পশ্চিমে সংসদ সদস্য আবুল কালাম আজাদের সমর্থকরা মানববন্ধনের বিপক্ষে মিছিল বের করেন। এ সময় তারা সাবেক সংসদ সদস্যের বিরুদ্ধে স্লোগান দিতে দিতে মিছিলটি নিয়ে রেলগেটের পূর্বপাশে আসার চেষ্টা করলে পুলিশি বাধায় তারা ফিরে যায়।

 

প্রসঙ্গত, লালপুরে গত ২৬ মার্চ স্বাধীনতা দিবসের এক অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য আবুল কালাম আজাদ নির্বাচনে খরচ হওয়া ১ কোটি ২৬ লাখ টাকা দুর্নীতির মাধ্যমে তোলার ঘোষণা দেন। এরপর বিভিন্ন গণমাধ্যমে বিষয়টি নিয়ে সংবাদ প্রকাশিত হলে দেশজুড়ে ব্যাপক আলোচনা- সমালোচনার সৃষ্টি হয়।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page