October 4, 2026, 2:50 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে স্বর্ণের দোকানসহ দুই প্রতিষ্ঠানে চুরি ঝিনাইদহের মহেশপুরে বিজিবির অভিযানে ১,০১৩ বোতল মাদক ও ১১ কেজি গাঁজা উদ্ধার ঝিনাইদহের মহেশপুরে ড্রাগন বাগানে বৈদ্যুতিক ফাঁদে কিশোরের মৃত্যু মাগুরায় বড়শলই ফটকি নদীতে ঐতিহাসিক নৌকা বাইচ দেখতে সংস্কৃতি মন্ত্রী যশোরে বিশেষ অভিযানে গুলি টাকাসহ ৩ জন আটক যশোরে জমি নিয়ে বিরোধের জেরে বৃদ্ধের মরদেহ দাফন ঘিরে হট্টগোল যশোরে মহিলালীগ নেতৃসহ ৩ জন আটক যশোরে শার্শায় পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী আটক ঝিনাইদহের মহেশপুরের পদ্মপুকুরে পৈতৃক জমি দখলের অপচেষ্টার প্রতিবাদে মানববন্ধন বাংলাদেশকে ইনভেস্টমেন্ট হাব হিসেবে গড়ে তুলতে চায় সরকার : প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

হরিণাকুন্ডুতে ইট ভাটার ট্রাক্টরে পিষ্ট হয়ে কলেজ শিক্ষক নিহত

এম এ কবীর, ঝিনাইদহ :  ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার কলাফোলা গ্রামে সোমবার সকালে ইটভাটার ট্রাক্টরে পিষ্ট হয়ে রেজাউল করিম নামের এক কলেজ শিক্ষক নিহত হয়েছেন। নিহত রেজাউল করিম হরিণাকুন্ডু উপজেলার চাঁদপুর ইউনিয়নের যাদবপুর গ্রামের আব্দুল গণি মোল্লার ছেলে এবং ঝিনাইদহ মল্লিক শহিদুল ইসলাম কারিগরি কলেজের কম্পিউটার ডেমোনেস্ট্রেটর ছিলেন। নিহত’র সহকর্মী আসাদুজ্জামান শান্তি জানান, সকালে তিনি পেঁপে গাছ লাগানোর জন্য শ্রমিক নিতে হরিণাকুন্ডুর যাদবপুর গ্রাম থেকে নগরবাথান বজারে যাচ্ছিলেন। ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ভাটার ইটবোঝায় একটি ট্রাক্টর তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি নিহত হন। হরিণাকুন্ডু থানার ওসি জিয়াউর রহমান জানান, দুর্ঘটনার ব্যাপারে হরিণাকুন্ডু থানায় সড়ক আইনে মামলা হয়েছে। এ ঘটনায় গাড়িটি আটক করলেও চালক পলাতক রয়েছে। এদিকে সংসারের একমাত্র কর্মক্ষম ব্যক্তি নিহত হওয়ায় পরিবারের নেমে আসে শোকের ছায়া। উল্লেখ্য ঝিনাইদহ জেলায় অন্তত পাঁচ’শ মাটি ও ইট টানা ট্রাক্টর রয়েছে। এ সব গাড়ির কোন বৈধ কাগজপত্র কিংবা চালকদের ড্রাইভারদের লাইসেন্স নেই।

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page