October 5, 2026, 9:17 pm
শিরোনামঃ
আপনারা এক পা এগিয়ে এলে আমিও দুই পা যাবো : রাষ্ট্রপতি প্রতিটি শিশুর নিরাপদ শৈশব নিশ্চিত করা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী শিক্ষকরাই আগামীর বাংলাদেশ গড়ার নির্মাতা : শিক্ষামন্ত্রী শিক্ষকদের পেশাগত উন্নয়নে ‘ওয়ান টিচার, ওয়ান ট্যাব’ কর্মসূচি চালুর উদ্যোগ সরকারের প্রেসক্লাব যশোরের প্রতিষ্ঠাতা সভাপতি তৌহিদুর রহমান মারা গেছেন যশোরের বেনাপোলে বিশেষ ক্ষমতা আইনের মামলায় ৩ আওয়ামী লীগ নেতাসহ ৪ জন আটক যশোরের শার্শায় যুবলীগ নেতা খোকন আটক যশোরের চৌগাছায় গরু চোর সন্দেহে গণপিটুনিতে ১ জন নিহত কুষ্টিয়ায় ভারতে পাচারকালে ৯ হাজার কেজি সার জব্দ নাটোরে আজান দেওয়ার সময় মোয়াজ্জিনকে ছুরিকাঘাত ; মসজিদে মিললো রক্তাক্ত দেহ
এইমাত্রপাওয়াঃ

চাঁদপুরে সাড়ে ১২ মণ জেলিযুক্ত চিংড়ি জব্দ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  চাঁদপুরে যাত্রীবাহী বাস থেকে পাঁচশ’ কেজি (সাড়ে ১২ মণ) জেলিযুক্ত চিংড়ি জব্দ করা হয়েছে।
আজ মঙ্গলবার শেষরাতে সদর উপজেলার হানারচর ইউনিয়নের হরিণা ফেরিঘাট এলাকায় অভিযান চালিয়ে এসব চিংড়ি জব্দ করেছে সদর উপজেলা মৎস্য দপ্তর ও কোস্টগার্ড।
মঙ্গলবার বিকেলে এসব তথ্য নিশ্চিত করেন অভিযানে অংশগ্রহণকারী সদর উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মো. তানজিমুল ইসলাম।
তিনি জানান, গোপন তথ্যের ভিত্তিতে সোমবার দিবাগত মঙ্গলবার মধ্যরাতে হরিণা ফেরিঘাট এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে খুলনা থেকে চট্টগ্রামগামী দিদার পরিবহন নামে যাত্রীবাহী বাসে তল্লাশি করা হয়। ওই বাসে থাকা ১০টি ককসিটের বক্স থেকে পাঁচশ’ কেজি জেলিযুক্ত চিংড়ি জব্দ করা হয়।
তিনি আরও জানান, জব্দৃকত জেলিযুক্ত চিংড়ি মঙ্গলবার দুপুরে কোস্টগার্ড চাঁদপুর স্টেশনে জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাকারিয়া হোসেনের উপস্থিতিতে মাটিতে পুঁতে বিনষ্ট করা হয়েছে।
অভিযানকালে কোস্টগার্ড চাঁদপুর স্টেশনের চীফ পেটি অফিসার এম শফিকুল ইসলামসহ কোস্টগার্ড সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।



Our Like Page