May 17, 2026, 5:25 pm
শিরোনামঃ
১ জুলাই থেকেই পে-স্কেল বাস্তবায়নের নীতিগত সিদ্ধান্ত দিয়েছেন প্রধানমন্ত্রী চিকিৎসকদের নিরাপত্তায় প্রতিটি হাসপাতালে সশস্ত্র কর্মী নিয়োগের ঘোষণা দিলেন স্বাস্থ্যমন্ত্রী আগামী ৫ বছরে আইসিটি খাতে ১০ লাখ কর্মসংস্থান সৃষ্টি করা হবে : প্রযুক্তিমন্ত্রী বাংলাদেশিদের জন্য নতুন ভিসা ফি নির্ধারণ করলো মিসর দূতাবাস কক্সবাজারে ছাত্রদল নেতার ফেসবুক স্ট্যাটাসে ‘হা-হা’ রিয়েক্ট দেওয়ার জেরে সংঘর্ষে এক নারীর মৃত্যু দিনাজপুরে নিজ বাড়ির উঠান থেকে বৃদ্ধের গলাকাটা মরদেহ উদ্ধার ভারতে প্রথমবার ক্যাপ্টাগন জব্দ যুক্তরাষ্ট্র-ইরান শান্তি আলোচনা এগিয়ে নিতে তেহরানে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী ইবোলা প্রাদুর্ভাবে কঙ্গো ও উগান্ডায় জরুরি অবস্থা ঘোষণা আগামী বাজেটে ফ্যামিলি কার্ডের জন্য অনেক বেশি বরাদ্দ থাকবে : প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহ জেলা রিপোর্টার্স ইউনিটির আলোচনা সভা ও ইফতার মাহফিল

এম এ কবীর,ঝিনাইদহ : ঝিনাইদহ জেলা রিপোর্টার্স ইউনিটির আয়োজনে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল (২ এপ্রিল) বিকালে ঝিনাইদহ জেলা পরিষদ অডিটরিয়ামে অনুষ্ঠিত ইফতারপূর্ব আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ঝিনাইদহ জেলা পরিষদের চেয়ারম্যান ড. এম হারুন অর রশিদ।

ঝিনাইদহ জেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি এম এ কবীরের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মনিবুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আরিফুল ইসলাম, জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার তারেক আজিজ, বিশিষ্ট শিল্পপতি ও সমাজ সেবক মোয়াজ্জেম হোসেন, ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি এম রায়হান, সাধারণ সম্পাদক ফয়সাল আহম্মেদ, মানবাধিকারের জেলা সভাপতি আমিনুর রহমান টুকু এবং কৃষকলীগ ঝিনাইদহ জেলা শাখার সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম ও জাহিদ হাসান।

সভায় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, আইনজীবি, সরকারী ও বে-সরকারী অফিস প্রধান, সেচ্ছাসেবী সংস্থার প্রতিনিধি, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ঝিনাইদহ জেলা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক শাহিদুর রহমান সন্টুর সার্বিক উপস্থাপনায় ইফতার মাহফিলের দোয়া ও মোনাজাত পরিচালনা করেন জেলা প্রশাসক কার্যালয়ের মসজিদের ইমাম ক্কারী মোঃ সেলিম।
সভায় প্রধান অতিথি বলেন, বস্তুনিষ্ঠ সাংবাদিকতা মানুষকে পথ দেখায়, রাষ্ট্র পরিচালনায় ছায়া সরকারের ভূমিকা পালন করে। সাংবাদিকরা ঐক্যবদ্ধ থাকলে দূর্নিতীবাজরা পিছু হটে।

আজকের বাংলা তারিখ

May ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১


Our Like Page