April 29, 2026, 11:53 am
শিরোনামঃ
ঢাকাকে গ্রিন সিটি করতে ৫ বছরে ৫ লাখ বৃক্ষরোপণ করা হবে : প্রধানমন্ত্রী জুলাই থেকে বিনামূল্যে স্কুলড্রেস দেবে সরকার : শিক্ষা মন্ত্রী ২৮ বছরে পরিশোধ করবে বাংলাদেশ রূপপুর প্রকল্পের ৯০% ঋণ দেশের বাজারে আবারও কমলো স্বর্ণ ও রুপার দাম পাবনায় পুকুর ইজারা নিয়ে বিএনপির দু’গ্রুপের সংঘর্ষে ৬ জন আহত ময়মনসিংহে ধানক্ষেত থেকে কৃষকের মরদেহ উদ্ধার ইরানের পরমাণু নিয়ে আমার চেয়েও বেশি উদ্বিগ্ন রাজা চার্লস : ট্রাম্প জ্বালানি সংকট মোকাবিলায় নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন ইরানকে নিজেদের ভূখণ্ড ব্যবহারের সুযোগ দিচ্ছে পাকিস্তান ঝিনাইদহের মহেশপুরে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত
এইমাত্রপাওয়াঃ

ভারতে নিরাপত্তা বাহিনীর সাথে সংঘর্ষে ১৩ মাওবাদী নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  ভারতের মধ্যাঞ্চলে ভয়াবহ সংঘর্ষে ১৩ মাওবাদী বিদ্রোহী নিহত হয়েছে। বুধবার দেশটির পুলিশ একথা জানিয়েছে।
অঞ্চলটিতে নিরাপত্তা বাহিনীর সাথে বিদ্রোহীদের ৫০ বছরের দীর্ঘস্থায়ী রক্তক্ষয়ী সংঘর্ষ চলছে।
পুলিশ জানিয়েছে, মঙ্গলবার ছত্তিশগড়ে রাজ্যের বিজাপুর জেলার একটি দুর্গম জঙ্গলে নিরাপত্তা বাহিনীর সঙ্গে বিদ্রোহীদের এই ভয়াবহ বন্দুকযুদ্ধ হয়েছে।
স্থানীয় পুলিশ প্রধান পি. সুন্দররাজ এএফপি’কে বলেন, পুলিশ কর্মকর্তারা বিদ্রোহীদের রাইফেল, মেশিনগান, গ্রেনেড লাঞ্চার এবং গোলাবারুদ জব্দ করেছে।
তিনি আরো বলেন, গেরিলাদের সঙ্গে পুলিশের প্রায় ১৪ ঘণ্টা বন্দুকযুদ্ধ চলে।
সুন্দররাজ বলেন, ‘বিদ্রোহীদের মৃতদেহগুলোর পরিচয় পাওয়া যায়নি। নিহতদের মধ্যে তিন নারী বিদ্রোহী রয়েছে।’
এ বছর ভারতে ৫০ জনের বেশি মাওবাদী বিদ্রোহী নিহত হয়েছে-যার মধ্যে ৪৬ জন ছত্তিশগড়ে ও আরো চারজন মহারাষ্ট্র রাজ্যে নিহত হয়।
নকশাল হিসেবে পরিচিত বিদ্রোহীরা ১৯৬৭ সাল থেকে গেরিলা আক্রমণ চালিয়ে আসছে।

 

আজকের বাংলা তারিখ



Our Like Page