April 29, 2026, 11:53 am
শিরোনামঃ
ঢাকাকে গ্রিন সিটি করতে ৫ বছরে ৫ লাখ বৃক্ষরোপণ করা হবে : প্রধানমন্ত্রী জুলাই থেকে বিনামূল্যে স্কুলড্রেস দেবে সরকার : শিক্ষা মন্ত্রী ২৮ বছরে পরিশোধ করবে বাংলাদেশ রূপপুর প্রকল্পের ৯০% ঋণ দেশের বাজারে আবারও কমলো স্বর্ণ ও রুপার দাম পাবনায় পুকুর ইজারা নিয়ে বিএনপির দু’গ্রুপের সংঘর্ষে ৬ জন আহত ময়মনসিংহে ধানক্ষেত থেকে কৃষকের মরদেহ উদ্ধার ইরানের পরমাণু নিয়ে আমার চেয়েও বেশি উদ্বিগ্ন রাজা চার্লস : ট্রাম্প জ্বালানি সংকট মোকাবিলায় নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন ইরানকে নিজেদের ভূখণ্ড ব্যবহারের সুযোগ দিচ্ছে পাকিস্তান ঝিনাইদহের মহেশপুরে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত
এইমাত্রপাওয়াঃ

আগামী রবিবার ঢাকায় আসছেন ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী ; চারটি চুক্তির সম্ভাবনা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী মাওরো ভিয়েরা আগামী রবিবার (৭ এপ্রিল) দুই দিনের সফরে ঢাকা আসছেন। তার সফরকালে চারটি চুক্তি সই হওয়ার কথা রয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ।

বুধবার (৩ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয়ে তিনি সাংবাদিকদের বলেন, ‘ব্রাজিজের পররাষ্ট্রমন্ত্রী ৭ ও ৮ এপ্রিল ঢাকা সফরে আসবেন। তখন টেকনিক্যাল সহযোগিতা চুক্তি সই হবে। এছাড়া ক্রীড়া সহযোগিতা সমঝোতা স্মারক, কৃষি খাতে সমঝোতা স্মারক এবং প্রতিরক্ষা খাতে সমঝোতা স্মারক সই হবে। মোট একটি চুক্তি ও তিনটি সমঝোতা স্মারকের কথা রযেছে।‘

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ হবে জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এ সফরটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ব্রাজিলের সঙ্গে আমাদের বাণিজ্য সম্পর্ক আছে। তাদের কাছ থেকে আমরা ভোজ্য তেল কিনে থাকি। আমাদের পণ্য রফতানি করার ক্ষেত্রে দক্ষিণ আমেরিকায় এখনও বাজার খুঁজে দেখা হয়নি। অল্প কিছু রফতানি হয়, কিন্তু ব্যাপকভাবে যায় না। ব্রাজিল একটি বড় দেশ এবং তাদের ক্রয়ক্ষমতা অনেক বেশি। সেজন্য আমাদের দেশ থেকে অনেক কিছু রফতানি করার সুযোগ আছে।’

ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ২৪ জন ব্যবসায়ীর একটি প্রতিনিধি দল আসবে এবং তারা এফবিসিসিআই এর সঙ্গে বৈঠক করবে। এটি অত্যন্ত ইতিবাচক বলে জানান মন্ত্রী।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফর নিয়ে জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রীর ভারত সফর হবে। তবে সেটি ভারতের নির্বাচনের পরে। সেটি কখন হবে সেটি নিয়ে আনুষ্ঠানিক পর্যায়ে আমাদের অফিসে আলোচনা হয়নি।’

আজকের বাংলা তারিখ



Our Like Page