April 22, 2026, 11:43 am
শিরোনামঃ
সংবাদপত্রের স্বাধীনতার প্রতি সরকারের দৃঢ় অবস্থান ব্যক্ত করলেন প্রধানমন্ত্রী সরকার আম রপ্তানি সম্প্রসারণে বিশেষ গুরুত্ব দিচ্ছে : অর্থমন্ত্রী খাদ্যমূল্যের ওপর জ্বালানির মূল্যবৃদ্ধির প্রভাব পড়বে না : বাণিজ্যমন্ত্রী সরকারি চূড়ান্ত সিদ্ধান্ত না আসা পর্যন্ত গণপরিবহনে অতিরিক্ত ভাড়া নেওয়া নিষেধ নারায়ণগ‌ঞ্জে ঘাটের ইজারা নিয়ে বিএনপি-এনসিপির সংঘর্ষে ৫ জন আহত কুষ্টিয়ায় এসএসসি পরীক্ষায় গত বছরের প্রশ্ন ; কেন্দ্র সচিবসহ ৩ জনকে অব্যাহতি ইসরায়েলি সেনাবাহিনী হলো বিশ্বের সবচেয়ে নিকৃষ্ট ও নীতিহীন বাহিনী : জাতিসংঘের বিশেষ দূত ট্রাম্পকে আক্রমণাত্মক ভাষা ব্যবহারে সতর্ক করলো পাকিস্তান চুক্তি না হওয়া পর্যন্ত ইরানের ওপর হরমুজ অবরোধ তুলবে না যুক্তরাষ্ট্র : ট্রাম্প জনগণ হারানো গণতান্ত্রিক অধিকার ফিরে পেয়েছে : প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

নরসিংদীতে নগদের দুই ডিস্ট্রিবিউটরকে গুলি করে ৬০ লাখ টাকা ছিনতাই

অনলাইন সীমান্তবাণী ডেস্ক নরসিংদীর রায়পুরায় নগদের ২ ডিস্ট্রিবিউটরকে গুলি করে তাদের কাছ থেকে প্রায় ৬০ লাখ টাকা ছিনতাই করে নিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (৪ এপ্রিল) সকালে নরসিংদী হেমন্দ্র সাহার মোড় থেকে রায়পুরা যাওয়ার পথে মির্জানগর ইউনিয়নের ১০ নম্বর ব্রিজের নিচে এ ঘটনা ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন আমিরগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) আমিনুর রহমান। তিনি বলেন, শুনেছি সকালে নগদের দুইজন ডিস্ট্রিবিউটরকে গুলি করে ৬০ লাখ টাকা নিয়ে দুর্বৃত্তরা পালিয়ে গেছে। আমরা ঘটনাস্থলে আছি।

গুলিবিদ্ধরা হলেন- পলাশ উপজেলার ইছাখালী গ্রামের মৃত আমির চাঁন মিয়ার ছেলে মো. শাহিন মিয়া ও একই উপজেলার চরমাহমুদপুর গ্রামের রশিদ পাঠানের ছেলে দেলোয়ার হোসেন। ঘটনার সময় দেলোয়ার হোসেন মোটরসাইকেল চালাচ্ছিলেন।

নগদের নরসিংদী শাখার ডিস্ট্রিবিউটর শহিদ মিয়া জানান, সকাল সাড়ে ৯টার দিকে নগদের নরসিংদী শাখা থেকে রায়পুরা শাখা টাকা নিয়ে যাওয়ার সময় নরসিংদী-রায়পুরা আঞ্চলিক সড়কের মির্জানগর ইউনিয়নের ১০ নং ব্রিজ সংলগ্ন শিমুল তুলা গাছের নিচে পৌঁছালে দুর্বৃত্তরা নগদের দুই কর্মীর মোটরসাইকেল রোধ করে দেলোয়ারের পেটে ও শাহিনের হাতে গুলি করে প্রায় ৬০ লাখ টাকা ভর্তি ব্যাগটি ছিনিয়ে নিয়ে মোটরসাইকেল যোগে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে আসে।

নরসিংদী সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. নুসরাত শারমীন জানান, দুইজনকেই গুলিবিদ্ধ অবস্থায় আনা হলে তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে তাদের সহকর্মীদের পরামর্শ দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছি।

রায়পুরা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাফায়েত হোসেন পলাশ বলেন, আমি ঘটনাস্থলে এসেছি। তদন্ত চলছে বিস্তারিত পরে জানানো হবে।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page