November 20, 2026, 2:37 pm
শিরোনামঃ
খুলনা বিভাগে ১০ মাসে হত্যাকাণ্ডে শীর্ষে যশোর গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে : রাষ্ট্রপতি এবার শেখ হাসিনার স্বাক্ষরসহ পাসপোর্টের আবেদন তার আইনজীবীর ; স্বাক্ষর ঘিরে চলছে সমালোচনা পিরোজপুরে আদালত প্রাঙ্গণে পুলিশকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ গোপালগঞ্জে সংবাদ সম্মেলন করে জামায়াত নেতার পদত্যাগ সিরাজগঞ্জে এনসিপি নেতার বাড়ির সামনে পেট্রোল ঢেলে আগুনের অভিযোগ ট্রাম্প পরিবার ও ঘনিষ্ঠদের বিরুদ্ধে তদন্তের প্রস্তুতি ; নথিপত্র সংরক্ষণের নির্দেশ ইরানের হামলায় মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ২৬ সামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত ইসরায়েল-সৌদি-লেবাননে ৪৫ দিনে ১৭ সুরক্ষিত বাংকার নির্মাণ করবে যুক্তরাষ্ট্র যশোরে আওয়ামী লীগের ৯ জন নেতাকর্মী আটক
এইমাত্রপাওয়াঃ

কিশোরগঞ্জে মসজিদের অজুখানা থেকে নবজাতক উদ্ধার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : কিশোরগঞ্জের হোসেনপুরে মসজিদের অজুখানা থেকে এক নবজাতককে উদ্ধার করা হয়েছে। বুধবার (৩ এপ্রিল) রাতে উপজেলার শাহেদল ইউনিয়নের বাসুরচর গ্রামের মসজিদের অজুখানা থেকে নবজাতকটিকে উদ্ধার করা হয়। পরে চিকিৎসার জন্য তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

সূত্রে জানা যায়, বুধবার দিবাগত রাতে কে বা কারা নবজাতকটিকে মসজিদের অজুখানায় রেখে চলে যায়। এক পর্যায়ে কান্নার আওয়াজ শুনে মসজিদে নামাজ পড়তে আসা মুসল্লিরা সেখানে গিয়ে নবজাতককে পড়ে থাকতে দেখেন। পরে হোসেনপুর থানায় খবর দিলে পুলিশসহ স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তানভীর হাসান জিকো বলেন, গতকাল আনুমানিক রাত ১টার দিকে ছেলে শিশুটিকে আমাদের হাসপাতালে হোসেনপুর থানা পুলিশের সহযোগিতায় নিয়ে আসা হয়। মসজিদে নামাজ পড়তে গেলে মুসল্লিরা বাচ্চার কান্না শুনতে পান। পরে লোকজন মসজিদের অজুখানায় নবজাতককে দেখতে পেয়ে প্রশাসনকে খবর দেয়। তারা নবজাতকটিকে উদ্ধার করেন। শিশুটিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

আমাদের ইউএনও শিশু বাচ্চাটির খোঁজখবর নিচ্ছেন। আমরা শিশুটি বাচ্চাটির পরিচর্যার জন্য দুধের ব্যবস্থা করা হয়েছে।

ডা. তানভীর হাসান জিকো আরও বলেন, বাচ্চাটি দেখে মনে হয়েছে ৫ থেকে ১০ দিন বয়সের হবে। বাচ্চাটির খাবারের ঘাটতি রয়েছে। বর্তমানে হাসপাতালে ভর্তি আছে। সার্বক্ষণিক পরিচর্যার জন্য নার্সসহ আমরা তদারকি করছি। বাচ্চাটির আরও কিছু পরীক্ষা-নিরীক্ষা করব। দেখব জন্ডিস আছে কিনা। সব মিলিয়ে ভালোই আছেন।

হোসেনপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অনিন্দ্য মন্ডল বিষয়টি নিশ্চিত করে বলেন, গতকাল রাত ১টার দিকে বাচ্চাটিকে হোসেনপুর থানা পুলিশের সহযোগিতায় উদ্ধার করে হোসেনপুর হাসপাতালে ভর্তি করা হয়। বাচ্চাটি মোটামুটি ভালো ও সুস্থ আছে। ডা. তানভীর হাসান জিকুসহ নার্সরা সার্বক্ষণিক তদারকি করছেন।

তিনি আরও জানান, বাচ্চাটিকে হয়তো কেউ ছেড়ে চলে গেছে কেন-কীভাবে হয়েছে ওইটা আমরা এখনো নিশ্চিত হতে পারিনি। তবে আমরা আজকে সিদ্ধান্ত নেব বাচ্চাটির কী করা হবে। সমাজসেবা অফিসারের সঙ্গে কথা হয়েছে। আমরা বিষয়টি দেখতেছি কি করা যায়।

আজকের বাংলা তারিখ

  • ২০শে নভেম্বর, ২০২৬
  • ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ৯ই জমাদিউস-সানি, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page