May 5, 2026, 1:10 am
শিরোনামঃ
তৃণমূলকে হটিয়ে পশ্চিমবঙ্গে বিজেপির ঐতিহাসিক জয় বিনিয়োগ বাড়াতে প্রকল্প অনুমোদন প্রক্রিয়া সহজ করার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী মানানসই হয়নি পুলিশের নতুন পোশাক : স্বরাষ্ট্রমন্ত্রী নারী এমপিরা সংসদকে প্রাণবন্ত করবেন : স্থানীয় সরকার মন্ত্রী বাংলাদেশ ফার্স্ট নীতি ভারতের লক্ষ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ : সিআইআই পে-স্কেলের জন্য নতুন বাজেটে বরাদ্দ বাড়ানো হচ্ছে প্রায় ৩৫ হাজার কোটি টাকা ময়মনসিংহে ধান ব্যবসায়ীকে গলা কেটে হত্যা নাটোরে ব্যবসায়ীকে গলা কেটে হত্যা অভিযোগে স্ত্রী-ছেলে আটক ৩৯ দেশের চিকিৎসকদের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিল যুক্তরাষ্ট্র ভারতের কোচবিহারে বিজেপি–তৃণমূল ব্যাপক সংঘর্ষ
এইমাত্রপাওয়াঃ

দেশের উন্নতিতে অগ্রণী ভূমিকা পালন করতে হবে : পানি সম্পদ প্রতিমন্ত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক এমপি বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন বাস্তবায়ন করতে হলে নদী গবেষণা ইনস্টিটিউটকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০৪১ সালের মধ্যে দেশকে স্মার্ট, সমৃদ্ধশালী হিসেবে গড়ে তোলার যে মহাপরিকল্পনা গ্রহণ করেছেন তা বাস্তবায়নে নদী গবেষণা ইন্সটিটিউট (নগই) এর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আপনাদের মধ্যে যে মেধা আছে তার সর্বোচ্চ কাজে লাগিয়ে দেশের উন্নতিতে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।’
আজ বৃহস্পতিবার পানি সম্পদ মন্ত্রণালয়ের সভাকক্ষে নদী গবেষণা ইনস্টিটিউটের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন,‘এই গবেষণা প্রতিষ্ঠানটিকে আরো কার্যকর দেখতে চাই। নদী গবেষণা ইনস্টিটিউট এর গবেষণার কাজগুলো বিশ্বমানের। যে কোন দেশের তুলনায় ভালো। এই প্রতিষ্ঠানের কর্মকর্তাদের পেশাগত জ্ঞান ও তৎপরতা বৃদ্ধি করতে হবে। অন্য প্রতিষ্ঠান হতে আপনি যে ভিন্ন, তা মেধা কর্মতৎপরতার মাধ্যমে ফুটিয়ে তুলতে হবে।’
তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর উদ্দেশ্য দেশকে সকল দিক থেকে সফল করে তোলা, আপনারা সেই লক্ষ্যে একসাথে কাজ করে এগিয়ে যান। আপনাদের যেকোন সমস্যা সমাধানে আমরা বদ্ধপরিকর।’
সভায় মন্ত্রণালয়ের সচিব নাজমুল আহসান ও নদী গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক এস এম আবু হোরায়রা বক্তব্য রাখেন।

 

আজকের বাংলা তারিখ

May ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১


Our Like Page