July 2, 2026, 10:47 am
শিরোনামঃ
জাতীয় কবি এ ভূখণ্ডে জন্ম না নিলেও তার হৃদয়জুড়ে ছিলো বাংলাদেশ : প্রধানমন্ত্রী খামেনির জানাজায় অংশ নিতে ঢাকা ছাড়লেন স্পিকার  পিতা-মাতার ভরণপোষণ না করলে ১ লাখ টাকা জরিমানা তিস্তা প্রকল্প বাস্তবায়নে সহযোগিতা করতে প্রস্তুত চীন : ইয়াও ওয়েন হবিগঞ্জে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার খুলনায় ৪ দিনের মাথায় ফের যুবক গুলিবিদ্ধ কাতারে পরোক্ষ বৈঠক শেষে আলোচনা চালিয়ে যেতে সম্মত যুক্তরাষ্ট্র ও ইরান : পাকিস্তান মিয়ানমারে ৫ বছরে নিহতের সংখ্যা ১ লাখ ছাড়িয়েছে কাতারের এমন উড়োজাহাজ যুক্তরাষ্ট্র তৈরি করতে পারত না : ট্রাম্প পূর্বাচলকে ঢাকায় অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত চূড়ান্ত অনুমোদন
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহের মহেশপুরে ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী আটক

স্টাফ রিপোর্টার : ঝিনাইদহের মহেশপুরে ৫৬ পিচ ইয়াবা ট্যাবলেট, ৩টি চাকু, প্লাস্টিকের চাইনিজ কুড়াল, খেলনা পিস্তল ও ট্রাভেল ব্যাগসহ দুই মাদক ব্যবসায়কে আটক করেছে মহেশপুর থানা পুলিশ।
মহেশপুর থানা সূত্রে জানা গেছে, গতকাল বুধবার গভীর রাতে থানার এসআই দিবাকার মালাকরের নেতৃত্বে অভিযান চালিয়ে উপজেলার ভালাইপুর গ্রামের মুনছুর আলী ঠান্টুর বসত বাড়ী হতে ৫৬ পিচ ইয়াবা ট্যাবলেট, ৩টি চাকু, প্লাস্টিকের চাইনিজ কুড়াল, খেলনা পিস্তল ও ট্রাভেল ব্যাগসহ তার ছেলে ওহেদুজ্জামান অপু (২২) ও কুষ্টিয়া কুষ্টিয়া সদর উপজেলার কাশিনাথপুর গ্রামের শাহাদৎ হোসেনের ছেলে মানিক ইসলামকে (২০) আটক করে।

মহেশপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) মাহাবুবুর রহমান জানান, বুধবার রাতে উপজেলার ভালাইপুর গ্রামে অভিযান চালিয়ে ইয়াবা ট্যাবলেট ও বিভিন্ন মালামালসহ ২ জন মাদক ব্যবসায়কে আটক করা হয়েছে। তিনি আরো জানান,আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে।  আজ বৃহস্পতিবার আটক কৃতদেরকে জেল হাজতে প্রেরন করা হয়েছে।

 

আজকের বাংলা তারিখ

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jun    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  


Our Like Page