August 8, 2026, 1:44 pm
শিরোনামঃ
জ্বালানি সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী বাজারে ব্যবসায়ীদের সিন্ডিকেট ভেঙে দেওয়া হবে : আইনমন্ত্রী প্রতিটি বিভাগে বিশেষায়িত ভেটেরিনারি হাসপাতাল করার পরিকল্পনা রয়েছে : প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় ভাড়া বাসা থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার মেহেরপুরে পরিত্যক্ত জমিতে ১০টি ল্যান্ডমাইন সদৃশ বস্তু উদ্ধার কলম্বিয়ার নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন ট্রাম্প-সমর্থিত এসপ্রিয়েলা সামরিক সক্ষমতা বাড়াচ্ছে জাপান হরমুজ ইস্যুতে ওমানের সঙ্গে সমঝোতা কাঠামো চূড়ান্ত করেছে ইরান কক্সবাজারে হবে আঞ্চলিক রাসায়নিক পরীক্ষাগার ; কমবে মাদক মামলার জট : স্বরাষ্ট্রমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরে বিচারিক প্রক্রিয়া অনুসরণ করুক : আইনমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

রাজবাড়ীতে যাকাতের কাপড় নিতে এসে পদদ‌লিত হয়ে বৃদ্ধার মৃত্যু

অনলাইন সীমান্তবাণী ডেস্ক রাজবাড়ীতে যাকাতের কাপড় নিতে এসে ধাক্কাধাক্কিতে মা‌টিতে পরে অজ্ঞাত (৬০) এক বৃদ্ধা নারীর মৃত‌্যু হয়েছে।

রোববার সকাল সা‌ড়ে ৬টার দিকে শহ‌রের ভবানীপুর মোঃ দেলোয়ার হোসেনের বাড়িতে এ ঘটনা ঘটে।

জানা‌ গে‌ছে, দেলোয়ার হাজী প্রতিবছরের মত এবারও তার বাড়িতে প্রায় সা‌ড়ে ৩ হাজার অসহায়, হত‌দিরদ্র মানুষের মাঝে যাকাতের শা‌ড়ি ও লুঙ্গি বিতরণের ব‌্যবস্থা করেন। যার জন‌্য প‌্যা‌ন্ডেল ও গরমের জন‌্য ফ‌্যানের ব‌্যবস্থা রাখেন।

সকাল ৭টা থেকে শা‌ড়ি ও লুঙ্গি বিতর‌ণের কথা থাকলেও ফজরের নামাজের সময় থেকে মানুষ জড়ো হতে থা‌কেন। হঠাৎ সকাল সাড়ে ৬টার দিকে তার বাড়ির একপাশের টিনের গেইট ভেঙে একসঙ্গে সবাই ঢোকার চেষ্টা করে। এসময় এক অজ্ঞাত বৃদ্ধা ধাক্কা লে‌গে মা‌টিতে পরে গেলে এ দুর্ঘটনা ঘটে।

রাজবাড়ী সদর থানার ও‌সি ইফতেখারুল আলম প্রধান জানান, ওই নারীর প‌রিচয় সনাক্তের চেষ্টা চলছে।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page