August 8, 2026, 12:26 pm
শিরোনামঃ
জ্বালানি সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী বাজারে ব্যবসায়ীদের সিন্ডিকেট ভেঙে দেওয়া হবে : আইনমন্ত্রী প্রতিটি বিভাগে বিশেষায়িত ভেটেরিনারি হাসপাতাল করার পরিকল্পনা রয়েছে : প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় ভাড়া বাসা থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার মেহেরপুরে পরিত্যক্ত জমিতে ১০টি ল্যান্ডমাইন সদৃশ বস্তু উদ্ধার কলম্বিয়ার নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন ট্রাম্প-সমর্থিত এসপ্রিয়েলা সামরিক সক্ষমতা বাড়াচ্ছে জাপান হরমুজ ইস্যুতে ওমানের সঙ্গে সমঝোতা কাঠামো চূড়ান্ত করেছে ইরান কক্সবাজারে হবে আঞ্চলিক রাসায়নিক পরীক্ষাগার ; কমবে মাদক মামলার জট : স্বরাষ্ট্রমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরে বিচারিক প্রক্রিয়া অনুসরণ করুক : আইনমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

কক্সবাজার আধিপত্য বিস্তার কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় যুবক নিহত

বশির আল মামুন, চট্টগ্রাম : কক্সবাজারের চকরিয়া বদরখালীতে আধিপত্য বিস্তার কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় ফজলে হাসান রিয়াদ (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন। এ সময় একজনের হাত বিচ্ছিন্ন এবং অপরজন গুলিবিদ্ধ হয়ে আহত হন। শুক্রবার (৫ এপ্রিল) রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে। নিহত ফজলে হাসান রিয়াদ বদরখালী ইউনিয়নের টুটিয়াখালী পাড়ার ফরিদুল ইসলামের ছেলে। আহতরা হলেন— একই ইউনিয়নের মগনামাপাড়ার আবদুল জলিলের ছেলে মো. ছোটন (৩০) ও মাতারবাড়ি পাড়ার বারেক আহমদের ছেলে জিদান আল নাহিয়ান (২০)।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে জিদানের মোটরসাইকেলযোগে রিয়াদ ও ছোটন বদরখালী বাজার থেকে বাড়ি ফিরছিলেন পথিমধ্যে টুটিয়াখালী মসজিদের সামনে পৌঁছালে সেখানে আগে থেকে ওঁৎ পেতে থাকা অস্ত্রধারীরা তাদের লক্ষ্য করে গুলি ছুড়ে। এ সময় গুলিবিদ্ধ হয়ে তারা রাস্তায় পড়ে গেলে হামলাকারীরা এসে তাদের এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

এদের মধ্যে রিয়াদের হাতে কোপ ও ডান পা শরীর থেকে বিচ্ছিন্ন এবং ছোটনের মাথায় কোপ ও হাত শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। এদের দুজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ এবং জিদান পায়ে গুলিবিদ্ধ হয়েছে বলে নিশ্চিত করেন জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক।

চট্টগ্রামে নেওয়ার পথে রাত ১টার দিকে রিয়াদের মৃত্যু হয়। পরিবারের বরাত দিয়ে বিষয়টি নিশ্চিত করেন বদরখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরে হোছাইন আরিফ।

চকরিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রাথমিকভাবে এটি ছিনতাইয়ের ঘটনা হতে পারে। দুই গ্রুপই ছিনতাইয়ের সঙ্গে জড়িত। এদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page