August 16, 2026, 9:03 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে ১০ লিটার চোলাই মদসহ মাদক কারবারি আটক ঝিনাইদহের মহেশপুরে ৫০ গ্রাম গাঁজা ও ৪ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক ২০-২৫ আগস্টের মধ্যে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষকদের অবসরের টাকা পেতে আর অফিসে অফিসে ঘুরতে হবে না : প্রধানমন্ত্রী প্রত্যাশিত বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানালেন মির্জা ফখরুল নতুন পে-স্কেলের প্রস্তাব চূড়ান্ত ; যাচ্ছে মন্ত্রিসভায় ভারত-বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের শেকড় গভীরভাবে পরস্পরের সঙ্গে জড়িত : ভারতের হাইকমিশনার যশোরে ইয়াবাসহ ৪জন আটক রাঙ্গামাটিতে ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে সংঘর্ষে ১৩ জন আহত গাজীপুরে কিস্তির টাকা নিয়ে বিরোধের জেরে মেয়ের জামাইকে পিটিয়ে হত্যার অভিযোগ
এইমাত্রপাওয়াঃ

কোনো ইসরাইলি দূতাবাস এখন থেকে আর নিরাপদ নয় : ইরানি জেনারেল

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  ইরানের একজন শীর্ষস্থানীয় জেনারেল বলেছেন, বিশ্বের কোনো স্থানের কোনো ইসরাইলি দূতাবাস এখন থেকে আর নিরাপদ নয়। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ীর শীর্ষ সামরিক উপদেষ্টা মেজর জেনারেল ইয়াহিয়া রহিম সাফাভি গতকাল (রোববার) এ হুঁশিয়ারি উচ্চারণ করেছেন।

তিনি বলেন, সর্বোচ্চ নেতা ইসরাইলকে থাপ্পড় মারার যে প্রতিশ্রুতি দিয়েছেন তার বাস্তবায়ন করতে প্রতিরোধ ফ্রন্ট সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। দখলদার ইসরাইলকে সিরিয়ায় ইরানি কনস্যুলেট ভবনে হামলার জন্য অবশ্যই অনুতপ্ত করা হবে।

জেনারেল সাফাভি বলেন, প্রতিরোধ ফ্রন্ট এখন কী করে তা দেখার জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে।  ইরানি জেনারেল বলেন, ইরানের প্রতিশোধ গ্রহণের ভয়ে ইসরাইল এখন পর্যন্ত তার ২৮টি দূতাবাস বন্ধ করে দিয়েছে। তারপরও বিশ্বের কোথাও ইসরাইলের কোনো দূতাবাস এখন আর নিরাপদ নয়।

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির সাবেক শীর্ষ কমান্ডার সাফাভি আরো বলেন, ইরানি কনস্যুলেটে হামলা চালানোর পর থেকে ইসরাইলিরা প্রচণ্ড আতঙ্কের মধ্যে রয়েছে। তিনি বলেন, “তারা প্রতিরাতে স্বপ্নে মৃত্যু দেখছে এবং তারা হচ্ছে ভূপৃষ্ঠের সবচেয়ে ভীতু প্রাণী।”

গত সোমবার ইসরাইলি যুদ্ধবিমান সিরিয়ার রাজধানী দামেস্কের ইরান দূতাবাস সংলগ্ন কনস্যুলেট ভবনে ভয়াবহ বোমা হামলা চালায়। এতে ভবনটি সম্পূর্ণ বিধ্বস্ত হয় এবং সাত ইরানি সামরিক উপদেষ্টাসহ ১৩ জন নিহত হন। আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে চালানো ওই হামলার প্রতিশোধ নেয়ার হুমকি দিয়েছে ইরান।

 

 

 

 

 

 

 

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page