September 9, 2026, 12:06 am
শিরোনামঃ
ঝিনাইদহে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত  যশোর কারাগারে কয়েদির মৃত্যু ভারতে কারাভোগের পর বেনাপোল দিয়ে দেশে ফিরেছেন দুই বাংলাদেশি নারী অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির মৈত্রী এক্সপ্রেস চালুর বিষয়ে ভারত-বাংলাদেশ ইতিবাচক : সড়কমন্ত্রী মন্ত্রী-প্রতিমন্ত্রীদের সরকারি ভ্রমণ বিল নিয়ে নতুন নির্দেশনা নওগাঁয় বাড়ির সামনে স্বর্ণকারকে হত্যা করে স্বর্ণ ও টাকা ছিনতাই চট্টগ্রামে দুই শিশুর পেটের ভেতর মিলল ৬ হাজার ৬১৫ পিস ইয়াবা হুথিদের কবল থেকে রাজধানী সানা পুনরুদ্ধারের সিদ্ধান্ত ইয়েমেনের ফিলিস্তিনিদের তাৎক্ষণিক সুরক্ষা নিশ্চিতের দাবি আরব লীগের
এইমাত্রপাওয়াঃ

২৪ ঘণ্টায় ইসরাইলি হামলায় গাজায় ৩৮ ফিলিস্তিনি নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক গাজা উপত্যকার বিভিন্ন এলাকায় ইসরাইলি বাহিনীর গোলাবর্ষণে ৩৮ জন বেসামরিক নাগরিক নিহত এবং ৭০ জনেরও বেশি আহত হয়েছে। গত ২৪ ঘণ্টায় তারা এসব হামলা চালায়। ফিলিস্তিনি সংস্থা ওয়াফা এ কথা জানিয়েছে। খবর তাসের।
ফিলিস্তিনের অবরুদ্ধ এ ভূখ-ের স্বাস্থ্য সূত্রের বরাত দিয়ে সংস্থাটি জানায়, ‘গত ২৪ ঘণ্টায় দখলদার বাহিনী চারটি স্থানে গণহত্যা চালায়। এতে ৩৮ জন নিহত এবং ৭১ জন আহত হয়েছে।’
তাদের মতে, গাজা উপত্যকার মধ্যাঞ্চলের নুসিরাত শরণার্থী শিবির এলাকায় ইসরাইলি বিমান হামলায় ছয়জন বেসামরিক লোক নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছে।
এ উপত্যকার দক্ষিণের আল-নাসর শহরে বেসামরিক নাগরিকের একটি দলকে লক্ষ্য করে চালানো ইসরাইলি বাহিনীর বিমান হামলায় কমপক্ষে একজন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়। গাজা শহরের পার্শ্ববর্তী শুজাইয়ায় একটি বাড়ি লক্ষ্য করে দখলদার বাহিনী বোমা হামলা চালায়। পরে ওই বাড়ির ধ্বংসস্তুপের ভিতর থেকে ছয়জনের লাশ উদ্ধার করা হয়েছে।
গত বছরের অক্টোবরের শুরু থেকে গাজা উপত্যকায় ইসরাইলি সেনাবাহিনীর সামরিক অভিযানে নিহতের সংখ্যা বেড়ে ৩৩,১৭৫ জনে দাঁড়িয়েছে এবং ৭৫,৮০০ জনেরও বেশি মানুষ আহত হয়েছে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page