April 22, 2026, 9:28 am
শিরোনামঃ
সংবাদপত্রের স্বাধীনতার প্রতি সরকারের দৃঢ় অবস্থান ব্যক্ত করলেন প্রধানমন্ত্রী সরকার আম রপ্তানি সম্প্রসারণে বিশেষ গুরুত্ব দিচ্ছে : অর্থমন্ত্রী খাদ্যমূল্যের ওপর জ্বালানির মূল্যবৃদ্ধির প্রভাব পড়বে না : বাণিজ্যমন্ত্রী সরকারি চূড়ান্ত সিদ্ধান্ত না আসা পর্যন্ত গণপরিবহনে অতিরিক্ত ভাড়া নেওয়া নিষেধ নারায়ণগ‌ঞ্জে ঘাটের ইজারা নিয়ে বিএনপি-এনসিপির সংঘর্ষে ৫ জন আহত কুষ্টিয়ায় এসএসসি পরীক্ষায় গত বছরের প্রশ্ন ; কেন্দ্র সচিবসহ ৩ জনকে অব্যাহতি ইসরায়েলি সেনাবাহিনী হলো বিশ্বের সবচেয়ে নিকৃষ্ট ও নীতিহীন বাহিনী : জাতিসংঘের বিশেষ দূত ট্রাম্পকে আক্রমণাত্মক ভাষা ব্যবহারে সতর্ক করলো পাকিস্তান চুক্তি না হওয়া পর্যন্ত ইরানের ওপর হরমুজ অবরোধ তুলবে না যুক্তরাষ্ট্র : ট্রাম্প জনগণ হারানো গণতান্ত্রিক অধিকার ফিরে পেয়েছে : প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

খুলনায় বৃদ্ধার হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : খুলনার কয়রা উপজেলায় নিজ ঘর থেকে হাত-পা বাঁধা অবস্থায় হোসনে আরা (৭০) নামে এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৯ এ‌প্রিল) রাত সোয়া ১০টার দিকে উপজেলার মাদারবা‌ড়িয়া গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

হোসনে আরা মাদারবাড়িয়া গ্রামে বসবাসরত মৃত হাফিজুর রহমান সানার স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, হোসনে আরার সন্তা‌ন তাকে বা‌ড়িতে রেখে খুলনায় গিয়ে‌ছিলেন। পরে সন্ধ্যায় বা‌ড়িতে এসে দেখেন তার মায়ের ঘরে তালা লাগানো। এরপর মাকে খোঁজাখু‌জি করে কোথাও না পেয়ে পুলিশকে খবর দেন। কয়রা থানা পু‌লিশ ঘটনাস্থ‌লে গিয়ে গেট ভেঙে ভিতরে প্রবেশ করে হোসনে আরার হাত পা বাঁধা মরদেহ পড়ে থাকতে দে‌খেন। এ সময় ঘরের আসবাবপত্র এলোমেলো দেখতে পান।

কয়রা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, ফোন পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে গেট ভেঙে ঘরে প্রবেশ ক‌রি। মরদেহ‌টির হাত-পা বাঁধা অবস্থায় পাওয়া যায়। ঘটনার তদন্ত করছি। তদন্তের পর হত্যাকাণ্ডের কারণ জানা যাবে।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page