April 24, 2026, 8:03 am
শিরোনামঃ
মাগুরায় জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষ্যে র‍্যালি ও আলোচনা সভা প্রধানমন্ত্রীর নির্দেশনায় ঢাকা থেকে জরুরি সহায়তা যাচ্ছে ইরানে  জ্বালানি সংকট মোকাবিলায় ১০ সদস্যের যৌথ কমিটি গঠনের প্রস্তাব করলেন প্রধানমন্ত্রী শিক্ষাখাতে অনিয়মের বিরুদ্ধে সরকার ব্যবস্থা গ্রহণ করেছে : শিক্ষামন্ত্রী ঢাকা ও চট্টগ্রাম মহানগরে এবং আন্তঃজেলা বাসের ভাড়া প্রতি কিলোমিটারে ১১ পয়সা বাড়ানো হয়েছে : সড়ক ও সেতু মন্ত্রী জামালপুরে অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে ১ জন নিহত ইরান-ইসরায়েল যুদ্ধ ইউরোপকে দুর্বল করছে : তুরস্কের প্রেসিডেন্ট যুদ্ধবিরতির মধ্যেই অত্যাধুনিক অস্ত্র-গোলাবারুদ কিনছে ইসরায়েল ভোট জালিয়াতি ও সহিংসতার অভিযোগে উত্তপ্ত পশ্চিমবঙ্গের নির্বাচন
এইমাত্রপাওয়াঃ

পাবনায় ট্রাক চালককে পিটিয়ে হত্যা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : পাবনায় আব্দুর রউফ (৫০) নামে এক ট্রাক চালককে পিটিয়ে হত্যা করেছে দূর্বৃত্তরা। এ ঘটনায় এক নারীকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (১১ এপ্রিল) ভোরে আতাইকুলার জোরাদহ গ্রামে তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে।

আব্দুর রউফ আতাইকুলা থানার মধুপুর গ্রামের মৃত মোসলেম প্রামানিকের ছেলে।

নিহতের ছোট ভাই আইয়ুব আলী জানান, গতকাল সন্ধ্যা থেকে তার ভাইকে পাওয়া যাচ্ছিল না। রাত ১০ টার দিকে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। আজ সকালে মানুষের কাছ থেকে খবর পান জোয়ারদহ গ্রামের একটি লিচু বাগানে তার মৃতদেহ পড়ে আছে।

আতাইকুলা থানা পুলিশে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পরকিয়ার জেরে রউফকে হত্যা করা হতে পারে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য এক নারীকে আটক করা হয়েছে। তদন্ত সাপেক্ষে পরে বিস্তারিত বলা যাবে।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page