October 5, 2026, 6:55 pm
শিরোনামঃ
আপনারা এক পা এগিয়ে এলে আমিও দুই পা যাবো : রাষ্ট্রপতি প্রতিটি শিশুর নিরাপদ শৈশব নিশ্চিত করা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী শিক্ষকরাই আগামীর বাংলাদেশ গড়ার নির্মাতা : শিক্ষামন্ত্রী শিক্ষকদের পেশাগত উন্নয়নে ‘ওয়ান টিচার, ওয়ান ট্যাব’ কর্মসূচি চালুর উদ্যোগ সরকারের প্রেসক্লাব যশোরের প্রতিষ্ঠাতা সভাপতি তৌহিদুর রহমান মারা গেছেন যশোরের বেনাপোলে বিশেষ ক্ষমতা আইনের মামলায় ৩ আওয়ামী লীগ নেতাসহ ৪ জন আটক যশোরের শার্শায় যুবলীগ নেতা খোকন আটক যশোরের চৌগাছায় গরু চোর সন্দেহে গণপিটুনিতে ১ জন নিহত কুষ্টিয়ায় ভারতে পাচারকালে ৯ হাজার কেজি সার জব্দ নাটোরে আজান দেওয়ার সময় মোয়াজ্জিনকে ছুরিকাঘাত ; মসজিদে মিললো রক্তাক্ত দেহ
এইমাত্রপাওয়াঃ

নরসিংদীতে সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : নরসিংদীর মাধবদীতে মাইক্রোবাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ১০ জন। এদের মধ্যে গুরুতর আহত অবস্থায় ৮ জনকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে।

বুধবার (১০ এপ্রিল) রাত সাড়ে এগারোটার দিকে নরসিংদী সদর উপজেলার মাধবদীর টাটা পাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, ঢাকা থেকে একটি যাত্রীবোঝাই মাইক্রোবাস ঢাকা থেকে ব্রাহ্মণবাড়িয়ার দিকে যাচ্ছিল। মাইক্রোবাসটি নরসিংদী সদর উপজেলার মাধবদী টাটা পাড়া এলাকার পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসটি দুমড়ে মুচড়ে যায়। এসময় ঘটনাস্থলেই ৪ জন নিহত হন। আহত হন অন্তত ১০ জন। আহতদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে আসা হয়। এর মধ্যে আট জনের অবস্থা গুরুতর হলে তাদের ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে।

নরসিংদী সদর থানার ওসি মো. তানভীর আহমেদ জানান, সাড়ে এগারোটার দিকে মাধবদী থানাধীন টাটাপাড়া এলাকায় সড়ক দুর্ঘটনায় চারজন মারা গেছেন। এ ঘটনায় ১০ জন আহত হয়েছেন। নিহতদের মরদেহ নরসিংদী সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।



Our Like Page