August 8, 2026, 9:54 am
শিরোনামঃ
কক্সবাজারে হবে আঞ্চলিক রাসায়নিক পরীক্ষাগার ; কমবে মাদক মামলার জট : স্বরাষ্ট্রমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরে বিচারিক প্রক্রিয়া অনুসরণ করুক : আইনমন্ত্রী ভিন্নমতকে সম্মান করাই গণতন্ত্রের অন্যতম ভিত্তি : স্থানীয় সরকারমন্ত্রী সিলেটের ওসমানী নগরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৮ জন নিহত রাজশাহীতে ডিবি পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে দুই যুবককে আটক করে গণধোলাই দিলো স্থানীয়রা অন্ধকারে মোজতবা খামেনির সঙ্গে বৈঠক ; আসল মানুষ কিনা প্রশ্ন ইরানের প্রেসিডেন্টের ইরানের বিরুদ্ধে বাংলাদেশ-পাকিস্তানসহ ১৩ দেশের জোট ইসরায়েলের শান্তি প্রতিষ্ঠার কোনো পরিকল্পনা নেই : তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী ‌ নদীদূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার সুযোগ নেই : প্রধানমন্ত্রী দুর্ঘটনায় আহতদের জরুরি চিকিৎসায় সব হাসপাতালে সার্কুলার জারির নির্দেশ দিলো হাইকোর্ট
এইমাত্রপাওয়াঃ

ব্রাহ্মণবাড়িয়ায় বাড়ি থেকে ডেকে নিয়ে তরুণকে হত্যা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগরে বাড়ি থেকে ডেকে নিয়ে সাইফুল (১৮) নামের এক তরুণকে হত্যা করা হয়েছে। সে উপজেলার চম্পকনগর ইউনিয়নের সাটির পাড়া গ্রামের কাসেম মিয়ার ছেলে।

বুধবার (১০ এপ্রিল) রাত ৮টার দিকে উপজেলার ইছাপুরা ইউনিয়নের ধীতপুর গ্রামে এ ঘটনা ঘটে। হত্যার ঘটনায় জড়িত অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ।

বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুল ইসলাম জানান, সম্প্রতি সাইফুল ইসলামের সঙ্গে ইছাপুরা ইউনিয়নের ধীতপুর গ্রামের জিল্লু মেম্বারের ছেলের মোবাইল ফোনে বাদানুবাদ হয়। এ ঘটনার প্রতিশোধ নিতে রাতে জিল্লু মেম্বারের ছেলে ও তার এক বন্ধু মিলে সাইফুলকে সাটিরপাড়া গ্রাম থেকে ডেকে নিয়ে যায় ধীতপুর গ্রামে তাদের বাড়ির পুকুরপাড়ে।

সেখানে কথা কাটাকাটির এক পর্যায়ে সাইফুলের বুকে ও পিঠে ছুরিকাঘাত করে। এতে ঘটনাস্থলেই সাইফুল নিহত হন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে এবং চারজনকে আটক করা হয়েছে।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page