April 24, 2026, 8:01 am
শিরোনামঃ
মাগুরায় জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষ্যে র‍্যালি ও আলোচনা সভা প্রধানমন্ত্রীর নির্দেশনায় ঢাকা থেকে জরুরি সহায়তা যাচ্ছে ইরানে  জ্বালানি সংকট মোকাবিলায় ১০ সদস্যের যৌথ কমিটি গঠনের প্রস্তাব করলেন প্রধানমন্ত্রী শিক্ষাখাতে অনিয়মের বিরুদ্ধে সরকার ব্যবস্থা গ্রহণ করেছে : শিক্ষামন্ত্রী ঢাকা ও চট্টগ্রাম মহানগরে এবং আন্তঃজেলা বাসের ভাড়া প্রতি কিলোমিটারে ১১ পয়সা বাড়ানো হয়েছে : সড়ক ও সেতু মন্ত্রী জামালপুরে অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে ১ জন নিহত ইরান-ইসরায়েল যুদ্ধ ইউরোপকে দুর্বল করছে : তুরস্কের প্রেসিডেন্ট যুদ্ধবিরতির মধ্যেই অত্যাধুনিক অস্ত্র-গোলাবারুদ কিনছে ইসরায়েল ভোট জালিয়াতি ও সহিংসতার অভিযোগে উত্তপ্ত পশ্চিমবঙ্গের নির্বাচন
এইমাত্রপাওয়াঃ

হবিগঞ্জে গরুকে ঘাস খাওয়ানো নিয়ে দুই পক্ষের সংঘর্ষে ৩৫ জন আহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  হবিগঞ্জের আজমিরীগঞ্জে গরুকে ঘাস খাওয়ানো নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৩৫ জন আহত হয়েছেন। শুক্রবার (১২ এপ্রিল) দুপুরে উপজেলার শিবপাশা ইউনিয়নের পশ্চিমভাগ বাজার সংলগ্ন গয়েনহাটী এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঈদের দিন গতকাল বৃহস্পতিবার গরুকে ঘাস খাওয়ানো নিয়ে পশ্চিমভাগ গ্রামের গয়েনহাটীর সামছু মিয়ার পক্ষের লোকজনের সঙ্গে একই গ্রামের মিজান মিয়ার লোকজনের কথা কাটাকাটি হয়। শুক্রবার দুপুরে মিজান মিয়ার বাড়ির সামনে একটি মাঠে দুই পক্ষের শিশু-কিশোররা ফুটবল খেলছিল। একপর্যায়ে তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়। এ নিয়ে মিজান মিয়ার পক্ষের আইন উদ্দিনের সঙ্গে সামছু মিয়ার পক্ষের জলিল মিয়ার আবার তর্ক বাধে। একপর্যায়ে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের অন্তত ৩৫ জন আহত হন।

আজমিরীগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ডালিম আহমেদ বলেন, খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের মধ্যে তিনজনকে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিরা আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলেও জানান তিনি।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page