March 10, 2026, 6:16 pm
শিরোনামঃ
৫ বছরের মধ্যে ৪ কোটি পরিবারে পৌঁছাবে ফ্যামিলি কার্ড : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর কল্যাণ রাষ্ট্র পরিকল্পনার প্রথম পদক্ষেপ ফ্যামিলি কার্ড : অর্থমন্ত্রী নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ : বাণিজ্যমন্ত্রী নিরাপদ ও সমন্বিত পরিবহন ব্যবস্থা গড়ে তুলতে কাজ করছে সরকার : সড়ক পরিবহন প্রতিমন্ত্রী চুয়াডাঙ্গায় বিএনপি-জামায়াত সংঘর্ষে আহত জামায়াত নেতার মৃত্যু গোপালগঞ্জে মাদকের টাকার জন্য আইফোন ছিনিয়ে বন্ধুকে হত্যা হরমুজ প্রণালি দখলে নেওয়ার চিন্তাভাবনা করছে যুক্তরাষ্ট্র ইসরায়েলে অত্যাধুনিক ক্লাস্টার ওয়ারহেড ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান ক্ষেপণাস্ত্র হামলায় নেতানিয়াহু নিহতের দাবি করেছে ইরান আমার অনুমোদন ছাড়া ইরানের নতুন নেতা টিকবেন না : ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

জাপানে প্রতি ৫ পরিবারের ১টিতে বয়স্ক লোক একাকী বাস করবে ২০৫০ সাল নাগাদ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : জাপানে ২০৫০ সাল নাগাদ প্রতি পাঁচ পরিবারের একটিতে বাস করবে একাকী বয়স্ক লোক।
শুক্রবার নতুন এক গবেষণা থেকে এ তথ্য জানা গেছে।
‘ন্যাশনাল ইন্সস্টিটিউট অব পপুলেশন এন্ড সোশ্যাল সিকিউরিটি রিসার্চ’ প্রতি পাঁচ বছর পর পর তাদের যে গবেষণাপত্র প্রকাশ করে তাতে বলা হয়েছে, ২০৫০ সাল নাগাদ এক কোটি আট লাখ বয়স্ক লোক একাকী বাস করবে যা দেশটির মোট পরিবারের ২০.৬ শতাংশ।
এটি ২০২০ সালের পরিমাণ থেকে বেশি। ওই সময়ে বয়স্ক লোকের একাকী বাস করার সংখ্যা ছিল ৭৩ লাখ ৭০ হাজার যা মোট পরিবারের ১৩.২ শতাংশ।
জাপানে দিনদিনই বয়স্ক লোকের সংখ্যা বাড়ছে। তরুণদের মধ্যে বিয়ে না করা এবং বিয়ে করলেও সন্তান না নেয়ার প্রবণতার কারণে এমনটি ঘটছে বলে মনে করছেন বিশ্লেষকরা।
এদিকে জনসংখ্যার এ পরিস্থিতিকে জাপান সংকট হিসেবেই বিবেচনা করছে। কারণ, বয়স্কদের পেছনে চিকিৎসা এবং কল্যাণ ব্যয় বেড়ে যাওয়ায় অর্থনীতিতে এর চাপ পড়ছে।
ইন্সস্টিটিউট বলছে, বর্তমানে বয়স্কদের অনেকের সন্তান কিংবা ভাই বোন রয়েছে যারা তাদের দেখাশোনা করছে। কিন্তু এখন থেকে ৩০ বছর পরে সন্তানহীন একাকী বাস করা বয়স্কদের সংখ্যা বাড়বে এবং তাদের ভাই বোনও তেমন থাকবে না।
এদিকে শুক্রবার প্রকাশিত সরকারি উপাত্ত থেকে জানা গেছে, জাপানে ২০২৩ সালে জনসংখ্যা পাঁচ লাখ ৯৫ হাজার কমে ১২ কোটি ৪০ লাখে দাঁড়িয়েছে।
এ কারণে জাপান সরকার অর্থপূর্ণ সাফল্য ছাড়াই জনসংখ্যার হ্রাস এবং বার্ধ্যকে ধীর করার উদ্যোগ নিয়েছে।

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page