August 16, 2026, 11:55 am
শিরোনামঃ
বিদ্যুৎ সংকটের সুযোগ নিয়ে রাজপথে বিশৃঙ্খলার চেষ্টা চলছে : প্রধানমন্ত্রী ১ বছরের মধ্যে বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান সম্ভব নয় : অর্থমন্ত্রী অবহেলিত স্বাস্থ্য খাতের শৃঙ্খলা ফেরানো হবে : স্বাস্থ্যমন্ত্রী আদালতের ব্যাপারে কথা বলার এখতিয়ার নির্বাচন কমিশনের নেই : ইসি সচিব অসুস্থ সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ; পা অবশ হওয়ায় চলাফেরা সীমিত চট্টগ্রাম বন্দরের জলসীমায় দুই জাহাজের সংঘর্ষ মৌলভীবাজারে চা-বাগান থেকে ঝুলন্ত স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার রোমানিয়ার আকাশসীমায় ড্রোন ভূপাতিত করলো ন্যাটো ইউক্রেনে অস্ত্র সরবরাহ নিয়ে যুক্তরাষ্ট্র ও তুরস্ককে রাশিয়ার কড়া হুঁশিয়ারি ইরান যুদ্ধে ৪৫টি রিপার ড্রোন হারিয়েছে যুক্তরাষ্ট্র ; ক্ষতি ১.৩ বিলিয়ন ডলারের বেশি
এইমাত্রপাওয়াঃ

মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলোতে সরাসরি হামলা চালাবে না ইরান : নিউ ইয়র্ক টাইমস

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইসরাইলের সঙ্গে চলমান উত্তেজনায় ইরান আমেরিকার সঙ্গে সরাসরি সংঘাতে জড়াবে না বলে মন্তব্য করেছে মার্কিন দৈনিক নিউ ইয়র্ক টাইমস। মার্কিন নিরাপত্তা বিশ্লেষকদের বরাত দিয়ে দৈনিকটি জানিয়েছে, ইরান ইসরাইলের বিরুদ্ধে প্রতিশোধমূলক যে হামলা চালানোর সিদ্ধান্ত নিয়েছে তাতে মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলোকে অন্তর্ভুক্ত করা হবে না।

নিউ ইয়র্ক টাইমস লিখেছে, সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানের কনস্যুলেট ভবনে হামলার প্রতিশোধ নিতে ইরান ইসরাইলের কয়েকটি অবস্থানে একসঙ্গে হামলা চালাবে বলে মনে করা হচ্ছে।

দৈনিকটি লিখেছে, মধ্যপ্রাচ্যের কয়েকটি স্থানে ইসরাইলের প্রধান মিত্র আমেরিকার ঘাঁটি রয়েছে। কিন্তু তারপরও ইরান সরাসরি এসব মার্কিন ঘাঁটিতে হামলা চালাবে না বলেই নাম প্রকাশে অনিচ্ছুক ইরানি ও মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন। এর কারণ হিসেবে তারা বলেছেন, এই মুহূর্তে আমেরিকার সঙ্গে সরাসরি সংঘাতে যেতে চায় না ইরান।

নিউ ইয়র্ক টাইস লিখেছে, ইহুদিবাদী ইসরাইলের অভ্যন্তরে ইরানের যেকোনো ধরনের হামলা তেহরান ও তেল আবিবের মধ্যকার গত কয়েক দশকের শত্রুতায় নতুন মাত্রা যোগ করবে। এর ফলে মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনাও নতুন অধ্যায়ে প্রবেশ করবে।

দৈনিকটি লিখেছে, ইরান ও ইহুদিবাদী ইসরাইলের মধ্যে সরাসরি যোগাযোগের কোনো ব্যবস্থা না থাকায় সম্ভাব্য সংঘাতে একজনের মনোবাসনা সম্পর্কে আরেক পক্ষে ভুল ধারনা তৈরি হওয়া আশঙ্কা জোরালোভাবে থাকবে। এ কারণে ইরান ইসরাইলে হামলা চালালে এর ব্যাপ্তি অনেকদূর পর্যন্ত বিস্তৃত হতে পারে এবং আমেরিকার মতো দেশগুলোর এই সংঘাতে জড়িয়ে পড়ার ব্যাপক আশঙ্কা থাকবে।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page