October 5, 2026, 6:22 pm
শিরোনামঃ
আপনারা এক পা এগিয়ে এলে আমিও দুই পা যাবো : রাষ্ট্রপতি প্রতিটি শিশুর নিরাপদ শৈশব নিশ্চিত করা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী শিক্ষকরাই আগামীর বাংলাদেশ গড়ার নির্মাতা : শিক্ষামন্ত্রী শিক্ষকদের পেশাগত উন্নয়নে ‘ওয়ান টিচার, ওয়ান ট্যাব’ কর্মসূচি চালুর উদ্যোগ সরকারের প্রেসক্লাব যশোরের প্রতিষ্ঠাতা সভাপতি তৌহিদুর রহমান মারা গেছেন যশোরের বেনাপোলে বিশেষ ক্ষমতা আইনের মামলায় ৩ আওয়ামী লীগ নেতাসহ ৪ জন আটক যশোরের শার্শায় যুবলীগ নেতা খোকন আটক যশোরের চৌগাছায় গরু চোর সন্দেহে গণপিটুনিতে ১ জন নিহত কুষ্টিয়ায় ভারতে পাচারকালে ৯ হাজার কেজি সার জব্দ নাটোরে আজান দেওয়ার সময় মোয়াজ্জিনকে ছুরিকাঘাত ; মসজিদে মিললো রক্তাক্ত দেহ
এইমাত্রপাওয়াঃ

সিলেটে সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : সিলেটে সড়ক দুর্ঘটনায় তিন বন্ধু নিহত হয়েছে। শুক্রবার দিনগত রাত ১২টার দিকে সিলেটের জকিগঞ্জ উপজেলার শাহবাগ মুহিদপুর এলাকায় সিলেট-জকিগঞ্জ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত তিন জন একে অপরের বন্ধু এবং মোটরসাইকেল আরোহী ছিলেন।
জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাবেদ মাসুদ এ তথ্য নিশ্চিত করেছেন। নিহতরা হলেন- জকিগঞ্জের খলাছড়া ইউনিয়নের মাদারখাল গ্রামের আফতার আলীর ছেলে আদিল হোসাইন (২০), একই গ্রামের জমির আলীর ছেলে জাকারিয়া আহমদ (২১) ও একই গ্রামের সুবহান আলীর ছেলে মিলন আহমেদ (২০)।
ওসি জানান, ঈদের ছুটিতে ঘুরতে বের হয়েছিল তিন বন্ধু। রাতে বাড়ি ফেরার পথে অপর এক মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে পাঁচ জন আহত হয়। স্থানীয়রা উদ্ধার করে তাদেরকে জকিগঞ্জ উপজেলা হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক আদিল ও জাকারিয়াকে মৃত ঘোষণা করেন। অন্য তিন জনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল হাসপাতালে রেফার করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ শনিবার ভোরে মিলনের মৃত্যু ঘটে।



Our Like Page