April 29, 2026, 7:32 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত মাগুরার বালিদিয়া গ্রামে অবসরপ্রাপ্ত নৌবাহিনী সদস্যর জমি দখলের অভিযোগ অসচ্ছল মানুষের ন্যায়বিচার নিশ্চিতে সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়েছে সরকার : প্রধানমন্ত্রী দেশে বর্তমানে কোনো জঙ্গি তৎপরতা নেই : স্বরাষ্ট্রমন্ত্রী দেশে ১ লাখ ৭০ হাজার মেট্রিক টন ডিজেল মজুত রয়েছে : তথ্য উপদেষ্টা জাতীয় গ্রিডে যুক্ত হলো আদানির ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ জাপানে বিপুল জনশক্তি পাঠানোর প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ পাবনার রূপপুর বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে জ্বালানি লোডিং শুরু খাগড়াছড়িতে বিদ্যুৎ বিভাগের ভুলে কৃষকের টিনের ঘরে চলতি মাসের বিদ্যুৎ বিল ১ লক্ষ ৪ হাজার টাকা মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে ইরানকে বড় ছাড় দিতে হবে : ফ্রান্স
এইমাত্রপাওয়াঃ

ইসরায়েলের ওপর ইরানের হামলা ‘ব্যর্থ হয়েছে’ : ইসরায়েলি সেনাবাহিনী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইসরায়েলের সামরিক বাহিনী রোববার বলেছে, শত শত ড্রোন এবং ক্ষেপণাস্ত্র ব্যবহার করে চালানো ইরানের হামলা ‘ব্যর্থ হয়েছে’।  শনিবার রাতে চালানো এসব হামলার ৯৯ শতাংশ ইসরায়েলি বাহিনী ঠেকিয়ে দিয়েছে। খবর এএফপি’র।
টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে ইসরায়েলের সামরিক মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল ড্যানিয়েল হাগারি বলেন, ‘ইরানের হামলা ব্যর্থ করে দেওয়া হয়েছে।’
হাগারি বলেন, ইসরায়েলের অভিমুখে যেসব ড্রোন এবং ক্রুজ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হয়েছিল সেসবের কোনটিই তাদের ভূখন্ডে প্রবেশ করেনি এবং ‘মাত্র কয়েকটি’ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইসরায়েলে পৌঁছেছে।
ইসরায়েলের সামরিক বাহিনী ইরানের এসব হামলা মোকাবেলায় কাজ করে যাচ্ছে উল্লেখ করে তিনি আরো বলেন, এসব ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্রের একটি ‘নেভাটিম ঘাঁটিতে হালকা আঘাত হেনেছে।’
প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্ট এক বিবৃতিতে বলেন, ‘যুক্তরাষ্ট্র এবং আরো মিত্র দেশের সাথে একত্রে আমরা ইসরায়েল রাষ্ট্রের ভূখ- রক্ষা করতে পেরেছি।’
গ্যালান্ট আরো বলেন, ‘ইরানের হামলা এখনো শেষ হয়নি। এক্ষেত্রে আমাদের অবশ্যই সতর্ক থাকতে হবে।’

আজকের বাংলা তারিখ



Our Like Page