October 5, 2026, 5:42 pm
শিরোনামঃ
আপনারা এক পা এগিয়ে এলে আমিও দুই পা যাবো : রাষ্ট্রপতি প্রতিটি শিশুর নিরাপদ শৈশব নিশ্চিত করা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী শিক্ষকরাই আগামীর বাংলাদেশ গড়ার নির্মাতা : শিক্ষামন্ত্রী শিক্ষকদের পেশাগত উন্নয়নে ‘ওয়ান টিচার, ওয়ান ট্যাব’ কর্মসূচি চালুর উদ্যোগ সরকারের প্রেসক্লাব যশোরের প্রতিষ্ঠাতা সভাপতি তৌহিদুর রহমান মারা গেছেন যশোরের বেনাপোলে বিশেষ ক্ষমতা আইনের মামলায় ৩ আওয়ামী লীগ নেতাসহ ৪ জন আটক যশোরের শার্শায় যুবলীগ নেতা খোকন আটক যশোরের চৌগাছায় গরু চোর সন্দেহে গণপিটুনিতে ১ জন নিহত কুষ্টিয়ায় ভারতে পাচারকালে ৯ হাজার কেজি সার জব্দ নাটোরে আজান দেওয়ার সময় মোয়াজ্জিনকে ছুরিকাঘাত ; মসজিদে মিললো রক্তাক্ত দেহ
এইমাত্রপাওয়াঃ

মাগুরায় জমি বিক্রি নিয়ে পিতা-পুত্রের মারামারি

ফারুক আহমেদ, মাগুরা জেলা প্রতিনিধি : মাগুরা সদর উপজেলার মঘি ইউনিয়নের আড়ুয়াকান্দি গ্রামে রমজান মন্ডল (৯০) ও ইউনুচ মন্ডলের (৩৭) উপর অর্তকিত জীবননাশের উদ্দেশ্য হামলা চালায় বাবলু মন্ডল (৬০), শহীদ মন্ডল (৫৫) ও তাদের দুজনার ছেলেরা আলমগীর, জসিম, সাগর ও সাব্বির।

আড়ুয়াকান্দি মৌজার জমি বিক্রি করে রমজান মন্ডলের চিকিৎসা হবে, এ বিষয়ে ৬ ভাই-বোন একমত পোষণ করে। কিন্তু বিপত্তিবাদে বড় ভাই বাবলু মন্ডল ও মেজ ভাই শহীদ মন্ডল জমি বিক্রি করে পিতা-মাতার চিকিৎসা করাতে দ্বিমত পোষণ করে। শুরু হয় কথা কাটাকাটি একপর্যায়ে কথা কাটাকাটি রূপ নেয় সহিংসতায় ও উভয়পক্ষের মধ্যে শুরু হয় মারামারি। পরবর্তীতে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণ হয়। এ সময় আহতদেরকে স্থানীয়রা উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে ভর্তি করানো হয়।
ঘটনাটি ঘটেছে গত শুক্রবার ১২ এপ্রিল রাত ৮ টার সময় আড়ুয়ায়াকান্দি গ্রামের তিন রাস্তার মোড়ে রমজান মন্ডলকে লাঠি, কচার ডাল, কোদালের আছাড়ি ও কোপের দা দিয়ে আক্রমণ তার দুই পুত্র বাবলু, শহীদ ও পুতা ছেলে আলমগীর, জসিম, সাগর ও সাব্বির। এরপরে রমজান মন্ডলের বাড়িতে গিয়ে সন্ত্রাসী কায়দায় পিটিয়ে আহত করা হয় রমজান মন্ডলের স্ত্রী লালমতি, পুত্র ওহাব মন্ডল, মেয়ে মিতা বেগমকে।

ভুক্তভোগী রমজান মন্ডল জানান, তার নিজের এবং তার স্ত্রীর চিকিৎসার জন্য সম্পত্তি বিক্রি করার সিদ্ধান্ত নিলে তার ৬ ছেলে-মেয়ে একমত হলেও বাধা দেয় বড় ছেলে বাবলু মন্ডল ও মেজো ছেলে শহীদ মন্ডল। শুরু হয় কথা কাটাকাটি, কথা কাটাকাটির এক পর্যায়ে তার বড় ও মেজ ছেলে এবং তাদের ছেলেরা তাকে সহ তার স্ত্রী, সেজ ছেলে এবং ছোট মেয়েকে পিটিয়ে আহত করে।
রমজান মন্ডলের স্ত্রী লালমতি বেগম তার স্বামীর বক্তব্যের সত্যতা স্বীকার করেন।

রমজান মন্ডলের সেজো ছেলে ওহাব মন্ডল জানান, পিতা-মাতার চিকিৎসা সংক্রান্ত অর্থ সংগ্রহের জন্য জমি বিক্রিকে কেন্দ্র করে তার বড় ভাই ও মেজ ভাই এবং তাদের ছেলেরা তাকে সহ তার ছোট বোনকে এবং তার পিতা-মাতাকে পিটিয়ে আহত করেছে।

রমজান মন্ডলের ছোট মেয়ে মিতা বেগম জানান, জমি বিক্রির বিষয়ে কথোপকথনের এক পর্যায়ে তার বড় ভাই বাবলু মন্ডল তার পিতাকে উদ্দেশ্য করে বলেন, ১০০ শতক জমি লিখে দিবি তা না হলে লাশ ফেলে দিব। তিনি আরোও জানান, বাবলু আলীর ছেলে জসিম ও আলমগীর তার পিতাকে উদ্দেশ্য করে বলে আগে জমি লিখে দিতে হবে তারপরে চিকিৎসা। আরও জানা যায়, বাবলু ও শহীদ মন্ডল ৩৪ শতক জমি এর আগেও বেশি নিয়েছে।

এদিকে শনিবার ১৩ এপ্রিল সকাল ৯ টার সময় বাবলু মন্ডল, শহীদ মন্ডল এবং তার ছেলেরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ছোট ভাই ইউনুস মন্ডলের উপর অতর্কিত হামলা করেন এবং তাকে গুরুতর জখম করেন বলে জানিয়েছেন রমজান মন্ডলের ছোট ছেলে ইউনুছ মন্ডল।

এ ঘটনায় অভিযুক্ত শহীদ মন্ডল এবং সাগর মন্ডলকে মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে পাওয়া যায়। অভিযোগের বিষয়ে জানতে চাইলে সাংবাদিকদের কাছে কোন বক্তব্য দিতে রাজি হননি ।

এব্যাপারে অভিযুক্ত অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ভাবে মামলার প্রস্তুতি চলছে।



Our Like Page