August 8, 2026, 7:47 am
শিরোনামঃ
কক্সবাজারে হবে আঞ্চলিক রাসায়নিক পরীক্ষাগার ; কমবে মাদক মামলার জট : স্বরাষ্ট্রমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরে বিচারিক প্রক্রিয়া অনুসরণ করুক : আইনমন্ত্রী ভিন্নমতকে সম্মান করাই গণতন্ত্রের অন্যতম ভিত্তি : স্থানীয় সরকারমন্ত্রী সিলেটের ওসমানী নগরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৮ জন নিহত রাজশাহীতে ডিবি পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে দুই যুবককে আটক করে গণধোলাই দিলো স্থানীয়রা অন্ধকারে মোজতবা খামেনির সঙ্গে বৈঠক ; আসল মানুষ কিনা প্রশ্ন ইরানের প্রেসিডেন্টের ইরানের বিরুদ্ধে বাংলাদেশ-পাকিস্তানসহ ১৩ দেশের জোট ইসরায়েলের শান্তি প্রতিষ্ঠার কোনো পরিকল্পনা নেই : তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী ‌ নদীদূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার সুযোগ নেই : প্রধানমন্ত্রী দুর্ঘটনায় আহতদের জরুরি চিকিৎসায় সব হাসপাতালে সার্কুলার জারির নির্দেশ দিলো হাইকোর্ট
এইমাত্রপাওয়াঃ

জয়পুরহাটে স্কুলছাত্রের মরদেহ উদ্ধার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় আরাফাত হোসেন জনি (১৫) নামের এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৫ এপ্রিল) সকাল ১০টার দিকে উপজেলার বটতলী সেতুর নিচে তুলসীগঙ্গা নদীতে মরদেহটি পাওয়া যায়।

আরাফাত হোসেন জনি ক্ষেতলালের দাশড়া গ্রামের আলী আকবরের ছেলে। সে ক্ষেতলাল খোশবদন জি.ইউ আলিম মাদরাসার অষ্টম শ্রেণির ছাত্র।

নিহতের বাবা আলী আকবর বলেন, খালার বাড়িতে যাওয়ার কথা বলে আজ সকাল ৮টার দিকে বাড়ি থেকে বের হয়। পরে লোকমুখে শুনতে পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখি ছেলের মরদেহ।

স্থানীয়রা জানান, বটতলী সেতুর নিচে কয়েকজন ব্যক্তি একটি মরদেহ দেখতে পান। পরে মরদেহটি উপজেলার দাশড়া উত্তরপাড়া গ্রামের আলী আকবরের ছেলে জনির বলে পরিবারের লোকজন শনাক্ত করেন। এরপর ঘটনাস্থল থেকে মরদেহটি পরিবারের লোকজন নিজ গ্রামে নিয়ে যান।

ক্ষেতলাল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, আমরা মরদেহটি উদ্ধার করেছি। মরদেহের মাথার ভেতরে আঘাত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। নাক-কান দিয়ে রক্ত বের হয়েছে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ জয়পুরহাট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে সেতু থেকে নিচে পড়ে ছেলেটি মারা গেছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page