August 8, 2026, 7:46 am
শিরোনামঃ
কক্সবাজারে হবে আঞ্চলিক রাসায়নিক পরীক্ষাগার ; কমবে মাদক মামলার জট : স্বরাষ্ট্রমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরে বিচারিক প্রক্রিয়া অনুসরণ করুক : আইনমন্ত্রী ভিন্নমতকে সম্মান করাই গণতন্ত্রের অন্যতম ভিত্তি : স্থানীয় সরকারমন্ত্রী সিলেটের ওসমানী নগরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৮ জন নিহত রাজশাহীতে ডিবি পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে দুই যুবককে আটক করে গণধোলাই দিলো স্থানীয়রা অন্ধকারে মোজতবা খামেনির সঙ্গে বৈঠক ; আসল মানুষ কিনা প্রশ্ন ইরানের প্রেসিডেন্টের ইরানের বিরুদ্ধে বাংলাদেশ-পাকিস্তানসহ ১৩ দেশের জোট ইসরায়েলের শান্তি প্রতিষ্ঠার কোনো পরিকল্পনা নেই : তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী ‌ নদীদূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার সুযোগ নেই : প্রধানমন্ত্রী দুর্ঘটনায় আহতদের জরুরি চিকিৎসায় সব হাসপাতালে সার্কুলার জারির নির্দেশ দিলো হাইকোর্ট
এইমাত্রপাওয়াঃ

মাগুরায় হাসপাতালে স্ত্রীর মরদেহ রেখে পালালেন স্বামী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মাগুরার শ্রীপুরে স্ত্রীর মরদেহ হাসপাতালে রেখে পালিয়ে গেছেন স্বামী টিপু সুলতান। রোববার (১৪ এপ্রিল) দুপুরে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ঘটনা ঘটে। নিহত গৃহবধূর নাম মনিকা আক্তার (২৫)।

জানা গেছে, দুই বছর আগে উপজেলার দারিয়াপুর গ্রামের গোলাম মোস্তফার ছোট ছেলে টিপু সুলতানের সঙ্গে একই উপজেলার চর চৌগাছি গ্রামের মাজেদ শেখের মেয়ে মনিকা আক্তারের বিয়ে হয়। টিপু তার পরিবারকে না জানিয়ে মনিকা আক্তারকে বিয়ে করেছিলেন। এর এক বছর পর টিপুর পরিবার নাজমিন নামে আরেকটি মেয়ের সঙ্গে তার দ্বিতীয় বিয়ে দেয়। টিপুর দুই বিয়ের বিষয়ে জানাজানি হলে প্রথম স্ত্রী মনিকার সঙ্গে তার পারিবারিক কলহের সৃষ্টি হয়।

এবার ঈদের দিন টিপু মনিকার সঙ্গে দেখা করতে তার বাবার বাড়ি যান। এরপর রোববার পহেলা বৈশাখ উপলক্ষ্যে কেনাকাটা করে দেওয়ার কথা বলে সকাল ১০টার দিকে মনিকাকে নিয়ে বাড়ি থেকে বের হন। বিকেল ৩টার দিকে মনিকার পরিবারের লোকজন জানতে পারে তার মরদেহ হাসপাতালে পড়ে আছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক তাসনিয়া বলেন, স্বামী পরিচয়ে এক ব্যক্তি দুপুর ২টা ৫০ মিনিটের দিকে অচেতন অবস্থায় এক নারীকে নিয়ে আসেন। আমরা পরীক্ষা করে বুঝতে পারি ওই নারীকে মৃত অবস্থায় এখানে আনা হয়েছে। বিষয়টি থানায় জানানো হয়।

শ্রীপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ তাসমিম আলম বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য মাগুরা মর্গে পাঠানো হয়েছে। নিহত মনিকার বাবা মাজেদ শেখ রোববার রাতে ৪ জনকে আসামি করে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page