October 5, 2026, 5:37 pm
শিরোনামঃ
আপনারা এক পা এগিয়ে এলে আমিও দুই পা যাবো : রাষ্ট্রপতি প্রতিটি শিশুর নিরাপদ শৈশব নিশ্চিত করা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী শিক্ষকরাই আগামীর বাংলাদেশ গড়ার নির্মাতা : শিক্ষামন্ত্রী শিক্ষকদের পেশাগত উন্নয়নে ‘ওয়ান টিচার, ওয়ান ট্যাব’ কর্মসূচি চালুর উদ্যোগ সরকারের প্রেসক্লাব যশোরের প্রতিষ্ঠাতা সভাপতি তৌহিদুর রহমান মারা গেছেন যশোরের বেনাপোলে বিশেষ ক্ষমতা আইনের মামলায় ৩ আওয়ামী লীগ নেতাসহ ৪ জন আটক যশোরের শার্শায় যুবলীগ নেতা খোকন আটক যশোরের চৌগাছায় গরু চোর সন্দেহে গণপিটুনিতে ১ জন নিহত কুষ্টিয়ায় ভারতে পাচারকালে ৯ হাজার কেজি সার জব্দ নাটোরে আজান দেওয়ার সময় মোয়াজ্জিনকে ছুরিকাঘাত ; মসজিদে মিললো রক্তাক্ত দেহ
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহের শৈলকুপায় সন্যাসীদের পিটুনিতে যুবক নিহত

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহের শৈলকুপায় নীলপুজায় কাদা খেলা নিয়ে দ্বদ্ব সন্যাসীদের পিটুনিতে স্বাধীন বিশ্বাস (২২) নামের এক এক যুবক নিহত হয়েছে। আহত হয়েছে আরও একজন।

গত ১৪ এপ্রিল ররিবার রাতে উপজেলার ভগবান নগর গ্রামের আদিবাসী পাড়ায় এ ঘটনা ঘটে। নিহত স্বাধীন বিশ্বাস ওই গ্রামের সুনিল বিশ্বাসের ছেলে।
স্থানীয়রা জানায়, ভগবান নগর গ্রামের আদিবাসী পাড়ায় পহেলা বৈশাখ উপলক্ষে নীলপুজার অংশ হিসেবে কাদা খেলার আয়োজন করে স্থানীয় আদিবাসী সম্প্রদায়। রোববার বিকেলে এ নিয়ে ওই গ্রামের মাতব্বর সুনিল বিশ্বাসের সাথে অধির বিশ্বাস নামের এক চৈত্র সন্যাসীর সাথে কথাকাটা কাটি হয়। এক পর্যায়ে এক সন্যাসীকে থাপ্পড় মারে সুনিল বিশ্বাস। পরে রাতে বাড়ির পেছনের গেলে সুনিল বিশ্বাস ও তার ছেলে স্বাধীনকে লাঠি দিয়ে বেধড়ক মারপিট করে সন্যাসীরা। সেখান থেকে গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে রাত ২ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় স্বাধীনের মৃত্যু হয়। এ ঘটনার পর থেকে পলাতক রয়েছে অভিযুক্তরা।
শৈলকুপা থানার ওসি সফিকুল ইসলাম চৌধুরী বলেন, হত্যার ঘটনায় জড়িতদের গ্রেফতারে আমরা অভিযান চালাচ্ছি।



Our Like Page