August 17, 2026, 4:33 pm
শিরোনামঃ
আল-কায়েদা নিয়ে জাতিসংঘের সতর্কতা অনুমাননির্ভর : স্বরাষ্ট্রমন্ত্রী বিগত সরকার তিস্তা নিয়ে কোনো উদ্যোগ নেয়নি : পানিসম্পদ মন্ত্রী সরকারের ১৮০ দিনের হানিমুন পিরিয়ড শেষ করেছি : শিক্ষামন্ত্রী সৌরবিদ্যুতে ব্যাটারি চার্জ হলে রেজিস্ট্রেশন পাবে রিকশা : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ব্যাংকগুলোর মোট ঋণের ৪ শতাংশ কৃষি খাতে বাধ্যতামূলক করল কেন্দ্রীয় ব্যাংক ঝিনাইদহের মহেশপুরে বুকসমান কাদায় তিন মাস বন্দী ৪ মহিষ ; ইউএনওর হস্তক্ষেপে উদ্ধার রাঙ্গামাটিতে ছেলেকে বাঁচিয়ে কাপ্তাই হ্রদে তলিয়ে গেলেন বাবা ; ১৬ ঘণ্টা পর মরদেহ উদ্ধার গাজায় প্রতি রাতে ৩০-৪০ জন ফিলিস্তিনিকে হত্যা করা উচিত : ইসরায়েলের নিরাপত্তামন্ত্রী ইরানের বিরুদ্ধে যুক্ত হওয়ার ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যান করলো দক্ষিণ কোরিয়া ৩ লাখ ৯ হাজার রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার
এইমাত্রপাওয়াঃ

৮০ ভাগ উপার্জন করলেও আমরা পেতাম মাত্র ১৮ ভাগ : মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক বলেছেন, পাকিস্তানের ২৩ বছরে তৎকালীন পূর্ব পাকিস্তানে কোন উন্নয়ন হয়নি। সোনালী আঁশ ও চা বিক্রি করে পাকিস্তানের বৈদেশিক মুদ্রার ৮০ ভাগ পূর্ব পাকিস্তান থেকে উপার্জিত হতো। আর পশ্চিম পাকিস্তান তুলা বিক্রি করে ২০ ভাগ বৈদেশিক মুদ্রা উপার্জিত করত।

আজ মঙ্গলবার সকালে গাজীপুরের কালিয়াকৈর উপজেলা পরিষদ মিলনায়তনে মুক্তিযুদ্ধ মন্ত্রালয়ের অধীনে “বীরের কন্ঠে বীরগাথা” অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, খরচ করার সময় এ অঞ্চলের খরচ হতো মাত্র ১৮ ভাগ। ৮০ ভাগ আমরা উপার্জন করতাম ফেরত পেতাম ১৮ ভাগ। ওরা ২০ ভাগ উপার্জন করত কিন্তু নিয়ে যেত ৮২ ভাগ। কেন্দ্রীয় সরকারের অধীনে কর্মচারীও আমাদের ২০ ভাগের নিচে ছিল।

মুক্তিযুদ্ধ মন্ত্রী বলেন, এসব অত্যাচার-অবিচার-বঞ্চনার কারণেই সেই সময়ের তরুণ নেতা শেখ মুজিব বাঙালিকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করেছেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এ প্রকল্পের পরিচালক মোহাম্মদ আফরাজুল রহমান, কালিয়াকৈর উপজেলা নির্বাহী অফিসার মোঃ কাউছার আহমেদ, সাবেক জেলা কমান্ডার মোঃ হাতেম আলী।

অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা ও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page