August 17, 2026, 4:33 pm
শিরোনামঃ
আল-কায়েদা নিয়ে জাতিসংঘের সতর্কতা অনুমাননির্ভর : স্বরাষ্ট্রমন্ত্রী বিগত সরকার তিস্তা নিয়ে কোনো উদ্যোগ নেয়নি : পানিসম্পদ মন্ত্রী সরকারের ১৮০ দিনের হানিমুন পিরিয়ড শেষ করেছি : শিক্ষামন্ত্রী সৌরবিদ্যুতে ব্যাটারি চার্জ হলে রেজিস্ট্রেশন পাবে রিকশা : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ব্যাংকগুলোর মোট ঋণের ৪ শতাংশ কৃষি খাতে বাধ্যতামূলক করল কেন্দ্রীয় ব্যাংক ঝিনাইদহের মহেশপুরে বুকসমান কাদায় তিন মাস বন্দী ৪ মহিষ ; ইউএনওর হস্তক্ষেপে উদ্ধার রাঙ্গামাটিতে ছেলেকে বাঁচিয়ে কাপ্তাই হ্রদে তলিয়ে গেলেন বাবা ; ১৬ ঘণ্টা পর মরদেহ উদ্ধার গাজায় প্রতি রাতে ৩০-৪০ জন ফিলিস্তিনিকে হত্যা করা উচিত : ইসরায়েলের নিরাপত্তামন্ত্রী ইরানের বিরুদ্ধে যুক্ত হওয়ার ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যান করলো দক্ষিণ কোরিয়া ৩ লাখ ৯ হাজার রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার
এইমাত্রপাওয়াঃ

আত্মসর্মপণ করলে কুকিচিনকে পুনর্বাসন করা হবে : র‌্যাব ডিজি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : সম্প্রতি কুকিচিনের সশস্ত্র বাহিনী রুমা ও থানচিতে ব্যাংক ডাকাতি এবং ম্যানেজারকে অপহরণের ঘটনাকে অত্যন্ত নিন্দনীয় আখ্যায়িত করে র‌্যাব মহাপরিচালক এম খুরশীদ হোসেন বলেছেন, পাহাড়ে যৌথ অভিযান চলছে। বঙ্গবন্ধুর এ দেশে কোন সশস্ত্র সন্ত্রাসীরা থাকতে পারবেনা। যারা বিপথে গিয়েছে তারা আত্মসর্মপণ করলে তাদেরকে পুনর্বাসনের সুযোগ দেয়া হবে।

বুধবার (১৭ এপ্রিল) বিকালে বান্দরবান সার্কিট হাউজে এক প্রেস ব্রিফিং এ কথা বলেন র‌্যাব মহাপরিচালক।

এসময় তিনি বলেন, তাদেরকে আবারও আলোচনায় বসার সুযোগ দেয়া হবে। তারা ইচ্ছে করলে শান্তি কমিটির সাথে আলোচনায় বসতে পারবে। অথবা জেলা প্রশাসক কিংবা পুলিশ সুপারের মাধ্যমেও আলোচনায় বসে আলাপ আলোচনায় বসার সুযোগ রয়েছে বলেও জানান তিনি।

র‌্যাব মহাপরিচালক বলেন, যারা বিপথে গিয়েছে তারা যদি আত্মসর্মপণ করে তাহলে তাদেরকে সুযোগ দিয়ে পুনর্বাসন করা হবে। এর আগে জলদস্যুদেরও পূর্ণবাসন করা হয়েছিল। তারা যতক্ষণ শান্তির পথে না আসবে ততক্ষণ পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে।

এসময় অতিরিক্ত মহাপরিচালক (র‌্যাব অপারেশন) কর্নেল মোঃ মাহাবুব আলম, জেলা প্রশাসক শাহ মোজাহিদ উদ্দিন, পুলিশ সুপার সৈকত শাহীন, বান্দরবান সেক্টর সদর দপ্তর কর্নেল সোহেল আহমেদ, ডিজিএফআইয়ের কর্নেল মোহাম্মদ আসাদুল্লাহ জামশেদসহ বিভিন্ন কর্মকর্তা ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page