October 5, 2026, 5:14 pm
শিরোনামঃ
আপনারা এক পা এগিয়ে এলে আমিও দুই পা যাবো : রাষ্ট্রপতি প্রতিটি শিশুর নিরাপদ শৈশব নিশ্চিত করা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী শিক্ষকরাই আগামীর বাংলাদেশ গড়ার নির্মাতা : শিক্ষামন্ত্রী শিক্ষকদের পেশাগত উন্নয়নে ‘ওয়ান টিচার, ওয়ান ট্যাব’ কর্মসূচি চালুর উদ্যোগ সরকারের প্রেসক্লাব যশোরের প্রতিষ্ঠাতা সভাপতি তৌহিদুর রহমান মারা গেছেন যশোরের বেনাপোলে বিশেষ ক্ষমতা আইনের মামলায় ৩ আওয়ামী লীগ নেতাসহ ৪ জন আটক যশোরের শার্শায় যুবলীগ নেতা খোকন আটক যশোরের চৌগাছায় গরু চোর সন্দেহে গণপিটুনিতে ১ জন নিহত কুষ্টিয়ায় ভারতে পাচারকালে ৯ হাজার কেজি সার জব্দ নাটোরে আজান দেওয়ার সময় মোয়াজ্জিনকে ছুরিকাঘাত ; মসজিদে মিললো রক্তাক্ত দেহ
এইমাত্রপাওয়াঃ

নোয়াখালীতে কিশোরগ্যাংয়ের দুই পক্ষে সংঘর্ষে ১ জন নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নোয়াখালীর সেনবাগে কিশোরগ্যাংয়ের দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে শাওন (১৮) নামের এক কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে অন্তত ৬ জন।

বুধবার রাত সাড়ে ৮টার দিকে সেবারহাট বাজারে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

নিহত শাওন সেনবাগ উপজেলার দক্ষিণ রাজারামপুর গ্রামে কচি মিয়ার ছেলে। অপর আহতদের মধ্যে ফেনী সদর হাসপাতাল থেকে পিয়াস নামে একজনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, রাত সাড়ে ৮টার দিকে সেবারহাট বাজারে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তারা উভয় পক্ষ সংঘর্ষে লিপ্ত হয়। এতে শাওনসহ ৭ জন আহত হয়। তাদের মধ্যে শাওন ও পিয়াস নামে দুইজনের অবস্থা আশঙ্কাজনক হলে তাদেরকে ফেনী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শাওনকে মৃত ঘোষণা করেন।

উন্নত চিকিৎসার জন্য পিয়াসকে চট্টগ্রামে পাঠানো হয়েছে। অপর আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

সেনবাগ থানার পুলিশ-পরিদর্শক (তদন্ত) হেলাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শাওনকে ফেনী হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়। কোন কোন পক্ষ এবং কী নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়েছে তা নিশ্চিত হওয় যায়নি।

এই ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।



Our Like Page