May 31, 2026, 3:53 am
শিরোনামঃ
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে : রাষ্ট্রপতি নিজ নিজ অবস্থান থেকে রাষ্ট্র গঠনে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দেখানো পথেই হাঁটছে বিএনপি : স্বরাষ্ট্রমন্ত্রী শহীদ জিয়ার বিখ্যাত বেতার ভাষণ জনগণকে উদ্দীপ্ত করেছিল : ভারতীয় হাইকমিশন কুষ্টিয়ায় শিশুকে নদে ফেলে আত্মহত্যার চেষ্টা মায়ের ফরিদপুরে সরকারি চাল বিতরণ নিয়ে দুই দফা সংঘর্ষে আহত ৩০ চুক্তি না হলে আবার ইরানে হামলা শুরু করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র : মার্কিন প্রতিরক্ষামন্ত্রী অমরত্বের সন্ধানে ২৬ বিলিয়ন ডলারের প্রকল্প হাতে নিয়েছে রাশিয়া ইরানে খামেনির রাষ্ট্রীয় জানাজা আয়োজনের প্রস্তুতি চলছে অধিকার রক্ষায় সাংবাদিকদের ঐক্যবদ্ধ থাকতে হবে : মির্জা ফখরুল
এইমাত্রপাওয়াঃ

মাগুরায় বিনামূল্যে উফশী রোপা আউশ ধানের বীজ ও সার বিতরণ

ফারুক আহমেদ, মাগুরা জেলা প্রতিনিধি : কৃষিই সমৃদ্ধি এই প্রতিপাদ্য বিষয়কে সামনে নিয়ে ২০২৩-২৪ অর্থবছরের খরিপ-১/২০২৪-২৫ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে উফশী রোপা আউশ ধানের বীজ ও সার বিতরণ করা হয়। বৃহস্পতিবার ১৮ এপ্রিল দুপুর ১২ টার সময় মাগুরা সদর উপজেলা পরিষদ কমপ্লেক্স মাঠ চত্বরে সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

মাগুরা সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাগুরা জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ। ‌
প্রধান কারিগরি আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, মাগুরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি উপ-পরিচালক ডঃ মোঃ ইয়াছিন আলী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাগুরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি অতিরিক্ত উপপরিচালক (উদ্যান) কৃষিবিদ প্রকাশ চন্দ্র সরকার। স্বাগত বক্তব্য রাখেন, মাগুরা সদর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ হুমায়ুন কবির।

এ সময় সদর উপজেলায় চলতি অর্থবছরে ১ হাজার ৯ শত কৃষকর মাঝে উফশী আউশ রোপা ধানের ৫ কেজি বীজ, ১০ কেজি করে ডিএপি ও ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ বলেন, মাগুরা জেলায় প্রান্তিক কৃষকদের মধ্যে এই প্রণোদনা বিতরণ করা হচ্ছে।

 

আজকের বাংলা তারিখ



Our Like Page