April 22, 2026, 1:30 am
শিরোনামঃ
সংবাদপত্রের স্বাধীনতার প্রতি সরকারের দৃঢ় অবস্থান ব্যক্ত করলেন প্রধানমন্ত্রী সরকার আম রপ্তানি সম্প্রসারণে বিশেষ গুরুত্ব দিচ্ছে : অর্থমন্ত্রী খাদ্যমূল্যের ওপর জ্বালানির মূল্যবৃদ্ধির প্রভাব পড়বে না : বাণিজ্যমন্ত্রী সরকারি চূড়ান্ত সিদ্ধান্ত না আসা পর্যন্ত গণপরিবহনে অতিরিক্ত ভাড়া নেওয়া নিষেধ নারায়ণগ‌ঞ্জে ঘাটের ইজারা নিয়ে বিএনপি-এনসিপির সংঘর্ষে ৫ জন আহত কুষ্টিয়ায় এসএসসি পরীক্ষায় গত বছরের প্রশ্ন ; কেন্দ্র সচিবসহ ৩ জনকে অব্যাহতি ইসরায়েলি সেনাবাহিনী হলো বিশ্বের সবচেয়ে নিকৃষ্ট ও নীতিহীন বাহিনী : জাতিসংঘের বিশেষ দূত ট্রাম্পকে আক্রমণাত্মক ভাষা ব্যবহারে সতর্ক করলো পাকিস্তান চুক্তি না হওয়া পর্যন্ত ইরানের ওপর হরমুজ অবরোধ তুলবে না যুক্তরাষ্ট্র : ট্রাম্প জনগণ হারানো গণতান্ত্রিক অধিকার ফিরে পেয়েছে : প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

নোয়াখালীতে সবজি বাগান থেকে রোহিঙ্গার রক্তাক্ত মরদেহ উদ্ধার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : নোয়াখালীর ভাসানচরে রোহিঙ্গা ক্যাম্পের একটি সবজি বাগান থেকে মো. সুলতান (৫৫) নামে এক রোহিঙ্গার রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে, তাকে জবাই করে হত্যা করা হয়।

বৃহস্পতিবার (১৮ এপ্রিল) বিকেলে ক্যাম্পের ১১৬ নম্বর ক্লাস্টারের সামনের সবজি বাগান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত মো. সুলতান ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পের ৭৮ নং ক্লাস্টারের মৃত আব্দুল আলীর ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মো. সুলতান ৭৮ নম্বর ক্লাস্টার থেকে সবজি চাষের জন্য ১১৬ নম্বর ক্লাস্টারে আসেন। এরপর তার ছেলে নুরুল আমিন (১৪) নাস্তা আনলে তিনি খেয়ে কাজ করতে থাকেন। নুরুল আমিম তার বাবাকে রেখে ৭৮ নম্বর ক্লাস্টারে চলে যায়। পরে দুপুরে ভাত নিয়ে এসে তার বাবাকে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে। এরপর আশপাশের লোকজনের সহযোগিতায় ১১৬ নম্বর ক্লাস্টারের ভেতর তার রক্তাক্ত মরদেহ দেখতে পান সবাই। পরে তাৎক্ষণিক পুলিশকে খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

ভাসানচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাওসার আলম ভূঁইয়া ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় পুলিশ। এরপর সুরতহাল রিপোর্ট প্রস্তুত করি। ঘটনার রহস্য উদঘাটনে ভাসানচর থানা পুলিশ ও এপিবিএন টিম কাজ করছে। ধারণা করা হচ্ছে সকাল ৭টা থেকে দুপুর ১২টার মধ্যে যে কোনও সময় হত্যার ঘটনা ঘটেছে।

এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page