August 17, 2026, 4:29 pm
শিরোনামঃ
আল-কায়েদা নিয়ে জাতিসংঘের সতর্কতা অনুমাননির্ভর : স্বরাষ্ট্রমন্ত্রী বিগত সরকার তিস্তা নিয়ে কোনো উদ্যোগ নেয়নি : পানিসম্পদ মন্ত্রী সরকারের ১৮০ দিনের হানিমুন পিরিয়ড শেষ করেছি : শিক্ষামন্ত্রী সৌরবিদ্যুতে ব্যাটারি চার্জ হলে রেজিস্ট্রেশন পাবে রিকশা : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ব্যাংকগুলোর মোট ঋণের ৪ শতাংশ কৃষি খাতে বাধ্যতামূলক করল কেন্দ্রীয় ব্যাংক ঝিনাইদহের মহেশপুরে বুকসমান কাদায় তিন মাস বন্দী ৪ মহিষ ; ইউএনওর হস্তক্ষেপে উদ্ধার রাঙ্গামাটিতে ছেলেকে বাঁচিয়ে কাপ্তাই হ্রদে তলিয়ে গেলেন বাবা ; ১৬ ঘণ্টা পর মরদেহ উদ্ধার গাজায় প্রতি রাতে ৩০-৪০ জন ফিলিস্তিনিকে হত্যা করা উচিত : ইসরায়েলের নিরাপত্তামন্ত্রী ইরানের বিরুদ্ধে যুক্ত হওয়ার ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যান করলো দক্ষিণ কোরিয়া ৩ লাখ ৯ হাজার রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার
এইমাত্রপাওয়াঃ

শহীদ ও মুক্তিযোদ্ধা পরিবারের সম্মানি বৃদ্ধির প্রস্তাব বিবেচনাধীন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : শহীদ ও মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সম্মানি বৃদ্ধির প্রস্তাব সরকারের বিবেচনাধীন রয়েছে বলে জানিয়েছে দ্বাদশ জাতীয় সংসদের ‘মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি।

কমিটির সভাপতি মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তমের সভাপতিত্বে কমিটির দ্বিতীয় বৈঠক আজ বৃহস্পতিবার সংসদ ভবনে অনুষ্ঠিত হয়।

কমিটির সদস্য মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক, মোফাজ্জল হোসাইন চৌধুরী, ক্যাপ্টেন (অবঃ) এ বি তাজুল ইসলাম, আবদুল লতিফ সিদ্দিকী, মো. রেজাউল হক চৌধুরী এবং মাহফুজা সুলতানা বৈঠকে অংশগ্রহণ করেন।

বৈঠকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের ভবিষ্যৎ পরিকল্পনা ও নীতি নির্ধারণী বিষয় এবং জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (জামুকা)র সার্বিক কার্যক্রম সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।

এতে মুজিব নগরে একটি স্মৃতি কেন্দ্র স্থাপনের লক্ষ্যে জমি অধিগ্রহণের কার্যক্রম গ্রহণ করা হয়েছে বলে কমিটিকে অবহিত করা হয়।

বৈঠকের শুরুতে ১৯৭১ সালের ১৭ এপ্রিল ঐতিহাসিক মুজিব নগরে গঠিত অস্থায়ী সরকার গঠনের বিষয়টি স্মরণ করা হয়। বৈঠকে পবিত্র ঈদুল ফিতর ও নববর্ষের শুভেচ্ছা জানানো হয়।

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব, বিভিন্ন দপ্তর ও সংস্থা প্রধানসহ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page