August 17, 2026, 4:33 pm
শিরোনামঃ
আল-কায়েদা নিয়ে জাতিসংঘের সতর্কতা অনুমাননির্ভর : স্বরাষ্ট্রমন্ত্রী বিগত সরকার তিস্তা নিয়ে কোনো উদ্যোগ নেয়নি : পানিসম্পদ মন্ত্রী সরকারের ১৮০ দিনের হানিমুন পিরিয়ড শেষ করেছি : শিক্ষামন্ত্রী সৌরবিদ্যুতে ব্যাটারি চার্জ হলে রেজিস্ট্রেশন পাবে রিকশা : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ব্যাংকগুলোর মোট ঋণের ৪ শতাংশ কৃষি খাতে বাধ্যতামূলক করল কেন্দ্রীয় ব্যাংক ঝিনাইদহের মহেশপুরে বুকসমান কাদায় তিন মাস বন্দী ৪ মহিষ ; ইউএনওর হস্তক্ষেপে উদ্ধার রাঙ্গামাটিতে ছেলেকে বাঁচিয়ে কাপ্তাই হ্রদে তলিয়ে গেলেন বাবা ; ১৬ ঘণ্টা পর মরদেহ উদ্ধার গাজায় প্রতি রাতে ৩০-৪০ জন ফিলিস্তিনিকে হত্যা করা উচিত : ইসরায়েলের নিরাপত্তামন্ত্রী ইরানের বিরুদ্ধে যুক্ত হওয়ার ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যান করলো দক্ষিণ কোরিয়া ৩ লাখ ৯ হাজার রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার
এইমাত্রপাওয়াঃ

দেশের মানুষ নুনভাত নয় মাছ-মাংসের চিন্তা করে : প্রধানমন্ত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিএনপির বিরুদ্ধে কোন রাজনৈতিক মামলা নেই, সবই আগুন সন্ত্রাসের মামলা। এসব মামলা দ্রুত নিস্পত্তির নির্দেশ দেন তিনি। একই সঙ্গে বিএনপি যে বন্দীর হিসাব দিয়েছে, সে ধারণ ক্ষমতা জেলখানায় নেই বলেও জানান তিনি।

বাংলাদেশ আওয়ামী লীগের সহযোগী সংগঠন বাংলাদেশ কৃষক লীগের ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে শুক্রবার সকালে গণভবনে সংগঠনটির কেন্দ্রীয় নেতারা শুভেচ্ছা বিনিময় করতে গেলে একথা বলেন প্রধানমন্ত্রী।

বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, আমাদের অর্থনীতি কৃষি নির্ভর। তাই জাতির পিতার পদাঙ্ক অনুসরন করেই আওয়ামী লীগের সিদ্ধান্ত দেশের এক ইঞ্চি জমিও অনাবাদী থাকবে না। সমবায় ভিত্তিক কৃষি ব্যবস্থার পরিকল্পনার কথা জানান তিনি।

দেশ এখন খাদ্য ঘাটতি কমিয়ে খাদ্যে উদ্বৃত্ত জানিয়ে সমালোচকদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, দেশের উন্নয়ন হয়েছে বলেই, দেশের মানুষ নুনভাত নয় এখন মাছ-মাংসের দাম নিয়ে চিন্তা করে। ফলে যারা সরকারের সমালোচনা করেন, তাদের সেগুলো মাথায় রেখে উন্নয়ন হয়েছে কিনা তা বিবেচনা করতে হবে।

সরকার বছরে ২৬ হাজার কোটি টাকা ভর্তুকি দিচ্ছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, জাতির পিতার দেখানো পথে সমবায় কৃষি নিশ্চিত করা হলে দেশে কখনও খাদ্যের অভাব হবে না।

আওয়ামী লীগ সভাপতি বলেন, বিএনপির বিরুদ্ধে কোন রাজনৈতিক মামলা নেই। সবই আগুন সন্ত্রাসের মামলা। আগুন সন্ত্রাসের মামলা নিস্পত্তির তাগিদ দেন তিনি।

শেখ হাসিনা বলেন, বিএনপির ৬০ লাখ নেতা-কর্মী গ্রেপ্তারের দাবি করছে, কিন্তু দেশের জেলগুলোতে এত ধারণ ক্ষমতাই নেই। বলেন, তারা বাস, লঞ্চ, ট্রেন জ্বালিয়ে দিলে মামলা তো হবেই। তবে এসব কোনো রাজনৈতিক মামলা নয়, এগুলো অগ্নিসন্ত্রাসের মামলা, দুর্নীতির মামলা, গ্রেনেড হামলার মামলা।

বিশ্ব যুদ্ধাবস্থায় জাতীয় উৎপাদন ও মজুদ বাড়ানোর নির্দেশ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, এক ইঞ্চি জমিও যেন অনাবাদি না থাকে। নিজেদের খাদ্য নিজেরাই উৎপাদন করবো। উদ্বৃত্ত থাকলে অন্যকে সাহায্য করবো।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page