August 16, 2026, 12:53 pm
শিরোনামঃ
বিদ্যুৎ সংকটের সুযোগ নিয়ে রাজপথে বিশৃঙ্খলার চেষ্টা চলছে : প্রধানমন্ত্রী ১ বছরের মধ্যে বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান সম্ভব নয় : অর্থমন্ত্রী অবহেলিত স্বাস্থ্য খাতের শৃঙ্খলা ফেরানো হবে : স্বাস্থ্যমন্ত্রী আদালতের ব্যাপারে কথা বলার এখতিয়ার নির্বাচন কমিশনের নেই : ইসি সচিব অসুস্থ সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ; পা অবশ হওয়ায় চলাফেরা সীমিত চট্টগ্রাম বন্দরের জলসীমায় দুই জাহাজের সংঘর্ষ মৌলভীবাজারে চা-বাগান থেকে ঝুলন্ত স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার রোমানিয়ার আকাশসীমায় ড্রোন ভূপাতিত করলো ন্যাটো ইউক্রেনে অস্ত্র সরবরাহ নিয়ে যুক্তরাষ্ট্র ও তুরস্ককে রাশিয়ার কড়া হুঁশিয়ারি ইরান যুদ্ধে ৪৫টি রিপার ড্রোন হারিয়েছে যুক্তরাষ্ট্র ; ক্ষতি ১.৩ বিলিয়ন ডলারের বেশি
এইমাত্রপাওয়াঃ

আলোচনার জন্যে তুরস্কে হামাস নেতা ইসমাইল হানিয়া

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ফিলিস্তিনী সংগঠন হামাসের নেতা ইসমাইল হানিয়া তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়িফ এরদোগানের সাথে আলোচনার জন্যে শুক্রবার সন্ধ্যায় ইস্তাম্বুল এসে পৌঁছেছেন।
এর আগে ২০২৩ সালের জুলাই মাসে উভয়ে সর্বশেষ বৈঠক করেন।
হামাসের এক বিবৃতিতে শুক্রবার বলা হয়েছে, এরদোগান এবং হানিয়া গাজার যুদ্ধ নিয়ে আলোচনা করবেন।
এতে আরো বলা হয়েছে, হামাসের রাজনৈতিক ব্যুরোর প্রধানের সাথে একটি প্রতিনিধি দলও রয়েছে।
এদিকে ইরানে ইসরাইলের হামলার প্রেক্ষিতে মধ্যপ্রাচ্যে উত্তেজনা তুঙ্গে রয়েছে। এ প্রেক্ষিতে এরদোগান জোর দিয়ে বলেছেন, তিনি ফিলিস্তিনীদের সংগ্রামে সমর্থন অব্যাহত রাখবেন।
তবে শুক্রবার তিনি সাংবাদিকদের কাছে বৈঠকের বিস্তারিত জানাতে অস্বীকার করেন। কিন্তু তুরস্কের পররাষ্ট্র মন্ত্রী হাকান ফাইদান কাতারে বুধবার বলেছেন, তিনি হানিয়ার সাথে তিন ঘন্টা সময় কাটিয়েছেন। বিশেষ করে যুদ্ধবিরতি বিষয়ে বিস্তারিত মত বিনিময়ের কথা তিনি উল্লেখ করেন।
ইসরাইল হামাস যুদ্ধবিরতির আলোচনায় মধ্যস্থতাকারী কাতার বুধবার স্বীকার করেছে, যুদ্ধবন্ধের আলোচনা স্থবির হয়ে আছে।
উল্লেখ্য, গত বছরের ৭ অক্টোবর হামাস ইসরাইলে আকস্মিক হামলা চালায়। ওইদিনই ইসরাইল গাজায় প্রতিশোধমূলক পাল্টা হামলা শুরু করে। অব্যাহত এ হামলায় এ পর্যন্ত ৩৪ হাজারেরও বেশি ফিলিস্তিনী নিহত হয়েছে।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page