August 16, 2026, 12:54 pm
শিরোনামঃ
বিদ্যুৎ সংকটের সুযোগ নিয়ে রাজপথে বিশৃঙ্খলার চেষ্টা চলছে : প্রধানমন্ত্রী ১ বছরের মধ্যে বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান সম্ভব নয় : অর্থমন্ত্রী অবহেলিত স্বাস্থ্য খাতের শৃঙ্খলা ফেরানো হবে : স্বাস্থ্যমন্ত্রী আদালতের ব্যাপারে কথা বলার এখতিয়ার নির্বাচন কমিশনের নেই : ইসি সচিব অসুস্থ সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ; পা অবশ হওয়ায় চলাফেরা সীমিত চট্টগ্রাম বন্দরের জলসীমায় দুই জাহাজের সংঘর্ষ মৌলভীবাজারে চা-বাগান থেকে ঝুলন্ত স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার রোমানিয়ার আকাশসীমায় ড্রোন ভূপাতিত করলো ন্যাটো ইউক্রেনে অস্ত্র সরবরাহ নিয়ে যুক্তরাষ্ট্র ও তুরস্ককে রাশিয়ার কড়া হুঁশিয়ারি ইরান যুদ্ধে ৪৫টি রিপার ড্রোন হারিয়েছে যুক্তরাষ্ট্র ; ক্ষতি ১.৩ বিলিয়ন ডলারের বেশি
এইমাত্রপাওয়াঃ

ইউক্রেনে সেনা পাঠানো থেকে এক কদম দূরে রয়েছে ন্যাটো জোট  : হাঙ্গেরির প্রধানমন্ত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো সামরিক জোট এবং ইউরোপীয় ইউনিয়ন ইউক্রেনে সেনা মোতায়েন করার জন্য প্রস্তুত হয়েছে। রাশিয়া এবং ইউক্রেনের মধ্যকার সংঘাতকে ইউরোপীয় ইউনিয়ন নিজেদের যুদ্ধ বলে মনে করছে এবং এই যুদ্ধে জড়িয়ে পড়লে তার পরিণতি কত ভয়াবহ হবে তা বিবেচনা করতে ব্যর্থ হচ্ছে।

ইউরোপীয় ইউনিয়নের পার্লামেন্ট নির্বাচনের আগে হাঙ্গেরির ক্ষমতাসীন ফিডেস পার্টির এক সমাবেশে দেয়া বক্তৃতায় ভিক্টর অরবান এসব কথা বলেন। তিনি বলেন, ইউরোপীয় ইউনিয়নে এখন যুদ্ধকামী লোকজনের সংখ্যাই বেশি এবং ইউরোপীয় ইউনিয়ন এখন যুদ্ধের পক্ষের যুক্তিতে আক্রান্ত। ইউরোপের রাজনীতিবিদরা ইউক্রেন যুদ্ধে এত বেশি বিনিয়োগ করেছেন যে, তারা এখন তাদের কৌশলে কোনো ত্রুটি দেখতে পাচ্ছেন না। কিন্তু এত অর্থ এবং অস্ত্র দেয়া সত্ত্বেও ইউক্রেনের পরিস্থিতির কোনো উন্নতি হচ্ছে না বরং বাস্তবিক অর্থে পরিস্থিতি আরো খারাপ হচ্ছে।

এ অবস্থায় ইইউ ইউক্রেনের মাটিতে সেনা পাঠাতে মাত্র এক কদম দূরে রয়েছে। অনেক বড় আশঙ্কা রয়েছে যে, ইউরোপ এই যুদ্ধের গভীরে জড়িয়ে যেতে পারে। আসলে তারা আগুন নিয়ে খেলছে। কিন্তু হাঙ্গেরি নিজেকে এই যুদ্ধ-সংঘাতে জড়াবে না, বুদাপেস্ট কারোর পক্ষ নেবে না। ভিক্টর অরবান অঙ্গীকার ব্যক্ত করেন, তার দেশ সব জায়গায় শান্তির পক্ষে অবস্থান নেবে। তিনি বলেন, হাঙ্গেরি কোনমতেই বড় শক্তিগুলোর খেলার পুতুলে পরিণত হবে না।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page