May 17, 2026, 7:52 pm
শিরোনামঃ
১ জুলাই থেকেই পে-স্কেল বাস্তবায়নের নীতিগত সিদ্ধান্ত দিয়েছেন প্রধানমন্ত্রী চিকিৎসকদের নিরাপত্তায় প্রতিটি হাসপাতালে সশস্ত্র কর্মী নিয়োগের ঘোষণা দিলেন স্বাস্থ্যমন্ত্রী আগামী ৫ বছরে আইসিটি খাতে ১০ লাখ কর্মসংস্থান সৃষ্টি করা হবে : প্রযুক্তিমন্ত্রী বাংলাদেশিদের জন্য নতুন ভিসা ফি নির্ধারণ করলো মিসর দূতাবাস কক্সবাজারে ছাত্রদল নেতার ফেসবুক স্ট্যাটাসে ‘হা-হা’ রিয়েক্ট দেওয়ার জেরে সংঘর্ষে এক নারীর মৃত্যু দিনাজপুরে নিজ বাড়ির উঠান থেকে বৃদ্ধের গলাকাটা মরদেহ উদ্ধার ভারতে প্রথমবার ক্যাপ্টাগন জব্দ যুক্তরাষ্ট্র-ইরান শান্তি আলোচনা এগিয়ে নিতে তেহরানে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী ইবোলা প্রাদুর্ভাবে কঙ্গো ও উগান্ডায় জরুরি অবস্থা ঘোষণা আগামী বাজেটে ফ্যামিলি কার্ডের জন্য অনেক বেশি বরাদ্দ থাকবে : প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

পশ্চিম তীরে শরণার্থী শিবির দখলকে কেন্দ্র করে বর্বর ইহুদি বাহিনীর হামলায় ১৪ ফিলিস্তিনি নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :   অধিকৃত ফিলিস্তিনের পশ্চিম তীরের উত্তরাঞ্চলে অবস্থিত নূর শামস শরণার্থী শিবির দখল ও অবরুদ্ধ করে রাখার মধ্যে ইহুদিবাদী ইসরাইলের হাতে অন্তত ১৪ জন ফিলিস্তিনি শহীদ হয়েছেন যার মধ্যে ১০ জন প্রতিরোধকামী যোদ্ধা রয়েছেন। গতকাল (শনিবার) ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট সোসাইটি জানিয়েছে, এ পর্যন্ত নূর শামস শরণার্থী শিবির থেকে ১৪ জন শহীদের লাশ হাসপাতালে নেয়া হয়েছে।

ফিলিস্তিনি বার্তা সংস্থাগুলো জানিয়েছে, শরণার্থী শিবিরের আকাশে ইহুদিবাদীদের ড্রোন চক্কর দিচ্ছে এবং সেখানকার লোকজনের মধ্যে ভীতি ছড়াচ্ছে। এর পাশাপাশি শরণার্থী শিবির এলাকায় ইহুদিবাদী বাহিনীর সাঁজোয়াযান মোতায়েন করা হয়েছে রয়েছে।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, হামলায় অন্তত ১১ ব্যক্তি আহত হয়েছে যার মধ্যে সাতজন গুলিবিদ্ধ হয়েছে। আহতদের মধ্যে একজন প্যারামেডিক রয়েছেন বলে স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে।

এর আগেই ফিলিস্তিনি ডাক্তাররা সতর্ক করেছিলেন যে, শরণার্থী শিবিরের মধ্যে বহু হতাহত ব্যক্তি রয়েছেন কিন্তু ইহুদিবাদী সেনারা ফিলিস্তিনি ডাক্তারদের এই দাবি অস্বীকার করে সেখানে উদ্ধার কর্মীদের প্রবেশে বাধা দেয়। অবরুদ্ধ শিবিরের ভেতরে বহু ঘর-বাড়ি, দোকান-পাট এবং অবকাঠামো, বিদ্যুত ও পানি সরবরাহ লাইন এবং স্যুয়ারেজ সিস্টেম ধ্বংস করা হয়েছে।

আজকের বাংলা তারিখ

May ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১


Our Like Page