October 5, 2026, 4:37 pm
শিরোনামঃ
আপনারা এক পা এগিয়ে এলে আমিও দুই পা যাবো : রাষ্ট্রপতি প্রতিটি শিশুর নিরাপদ শৈশব নিশ্চিত করা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী শিক্ষকরাই আগামীর বাংলাদেশ গড়ার নির্মাতা : শিক্ষামন্ত্রী শিক্ষকদের পেশাগত উন্নয়নে ‘ওয়ান টিচার, ওয়ান ট্যাব’ কর্মসূচি চালুর উদ্যোগ সরকারের প্রেসক্লাব যশোরের প্রতিষ্ঠাতা সভাপতি তৌহিদুর রহমান মারা গেছেন যশোরের বেনাপোলে বিশেষ ক্ষমতা আইনের মামলায় ৩ আওয়ামী লীগ নেতাসহ ৪ জন আটক যশোরের শার্শায় যুবলীগ নেতা খোকন আটক যশোরের চৌগাছায় গরু চোর সন্দেহে গণপিটুনিতে ১ জন নিহত কুষ্টিয়ায় ভারতে পাচারকালে ৯ হাজার কেজি সার জব্দ নাটোরে আজান দেওয়ার সময় মোয়াজ্জিনকে ছুরিকাঘাত ; মসজিদে মিললো রক্তাক্ত দেহ
এইমাত্রপাওয়াঃ

নোয়াখালীর সেনবাগে হত্যামামলার আসামী গ্রেফতার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  নোয়াখালীর সেনবাগে  কলেজ ছাত্র মাজহারুল ইসলাম শাওন (২০) হত্যার ঘটনায় এক আসামিকে গ্রেপ্তার করেছে  র‌্যাব-১১।
আটক শামিম (২০) উপজেলার মোহাম্মপুর ইউনিয়নের দক্ষিণ রাজারামপুর গ্রামের মো স্তফা’র ছেলে এবং সে স্থানীয় কিশোর গ্যাংয়ের গ্রুপের সদস্য ছিল।
গতকাল শনিবার (২০ এপ্রিল) রাতে জেলার বেগমগঞ্জ উপজেলার জমিদারহাট এলাকার মনোয়ার মেডিকেল এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেছেন র‌্যাব-১১, সিপিসি-৩, নোয়াখালী কোম্পানী কমান্ডার (ভারপ্রাপ্ত) সহকারী পুলিশ সুপার মো. গোলাম মোর্শেদ।
র‌্যাব-১১ সিপিসি-৩ সূত্রে জানা যায়, সেনবাগে বৈশাখী মেলায় জুয়ার আসর বসানোকে কেন্দ্র করে কলেজ ছাত্র মাজহারুল ইসলাম শাওন কে ছুরিকাঘাতে হত্যা করা হয়। গত বুধবার ১৮ এপ্রিল রাতে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের সেবারহাট বাজারের সাইন্স ক্লাবের সামনে এ ঘটনা ঘটে। নিহত শাওন মোহাম্মদপুর ইউনিয়নের উত্তর রাজারামপুর গ্রামের জমাদার বাড়ির আবুধাবি প্রবাসী কচি মিয়ার ছেলে। সে দাগনভূঁইয়া সরকারি ইকবাল মেমোরিয়াল কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিল।
এ ঘটনায় ভিকটিমের মা আঞ্জুমান আরা রুনা বাদী হয়ে আসামীদের বিরুদ্ধে সেনবাগ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সেনবাগ থানায় হস্তান্তর করা হয়েছে।



Our Like Page