May 31, 2026, 3:52 am
শিরোনামঃ
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে : রাষ্ট্রপতি নিজ নিজ অবস্থান থেকে রাষ্ট্র গঠনে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দেখানো পথেই হাঁটছে বিএনপি : স্বরাষ্ট্রমন্ত্রী শহীদ জিয়ার বিখ্যাত বেতার ভাষণ জনগণকে উদ্দীপ্ত করেছিল : ভারতীয় হাইকমিশন কুষ্টিয়ায় শিশুকে নদে ফেলে আত্মহত্যার চেষ্টা মায়ের ফরিদপুরে সরকারি চাল বিতরণ নিয়ে দুই দফা সংঘর্ষে আহত ৩০ চুক্তি না হলে আবার ইরানে হামলা শুরু করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র : মার্কিন প্রতিরক্ষামন্ত্রী অমরত্বের সন্ধানে ২৬ বিলিয়ন ডলারের প্রকল্প হাতে নিয়েছে রাশিয়া ইরানে খামেনির রাষ্ট্রীয় জানাজা আয়োজনের প্রস্তুতি চলছে অধিকার রক্ষায় সাংবাদিকদের ঐক্যবদ্ধ থাকতে হবে : মির্জা ফখরুল
এইমাত্রপাওয়াঃ

চলতি বোরো মৌসুমে ধান-চাল ক্রয়ের সরকারি মূল্য নির্ধারণ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  চলতি বোরো মৌসুমের সরকারিভাবে  ধান, চাল ও গমের ক্রয় মূল্য নির্ধারণ করা হয়েছে।
এবার সরকার নির্ধারিত  প্রতি কেজি বোরো ধানের ক্রয় মূল্য ২টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ৩২ টাকা। এছাড়া, সিদ্ধ চাল ৪৫ টাকা, আতপ চাল ৪৪ টাকা এবং গমের মূল্য নির্ধারণ করা হয়েছে প্রতি কেজি ৩৪ টাকা। ২০২৩ সালে প্রতি কেজি ধানের  মূল্য ছিল ৩০ টাকা, সিদ্ধ চাল ৪৪ টাকা এবং গম ৩৫ টাকা।
আজ রোববার বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদের সভাকক্ষে খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির সভায় এ মূল্য নির্ধারণ করা হয়। খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এতে সভাপতিত্ব করেন ।
শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোঃ তাজুল ইসলাম, কৃষিমন্ত্রী মোঃ আব্দুস শহীদ, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মোঃ মহিববুর রহমান, বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম (টিটু) এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী বেগম রোকেয়া সুলতানা কমিটির সভায় অংশ নেন। বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবরা এ সভায় উপস্থিত ছিলেন।
সভায় আসন্ন বোরো মৌসুমে ৫ লাখ টন ধান, ১১ লাখ টন সিদ্ধ চাল, ১ লাখ টন আতপ চাল এবং ৫০ হাজার টন গম সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। আভ্যন্তরীণ বোরো ধান সংগ্রহ আগামী ৭ মে থেকে শুরু হবে। আগামী ৩১ আগস্ট-’২৪ পর্যন্ত তা চলবে।

আজকের বাংলা তারিখ



Our Like Page