July 2, 2026, 7:29 am
শিরোনামঃ
পূর্বাচলকে ঢাকায় অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত চূড়ান্ত অনুমোদন সীমান্ত পাহারার চেয়েও বর্তমানে সাইবার নিরাপত্তা গুরুত্বপূর্ণ : তথ্যমন্ত্রী ত্রিপুরার মুখ্যমন্ত্রীর জন্য ৬০০ কেজি আম পাঠাল পররাষ্ট্র মন্ত্রণালয় দেশজুড়ে ফ্রিল্যান্সিং কোর্সের উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী গাঢ় নীল-হালকা জলপাই শার্ট ও খাকি প্যান্টে ফিরলো পুলিশ মেহেরপুরে শিক্ষকের বাড়ি থেকে বোমাসদৃশ বস্তু ও চিরকুট উদ্ধার কুমিল্লায় ভারতীয় সীমান্তের নো-ম্যান্স ল্যান্ড থেকে নারীর মরদেহ উদ্ধার‌ পুরো গাজা দখলে নেওয়ার ঘোষণা দিলো ইসরায়েলি মন্ত্রী জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে ইরানের দ্বারস্থ নরেন্দ্র মোদি আল আকসা মসজিদে ইহুদি বসতিস্থাপনকারীদের অনুপ্রবেশ
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহের মহেশপুরে উদ্ধারকৃত অজ্ঞাতনামা লাশের পরিচয় শনাক্ত করে দিল পিবিআই

স্টাফ রিপোর্টার : ২১ এপ্রিল দুপুরে ঝিনাইদহের মহেশপুর উপজেলার ফতেপুর ইউপির শিশুতলা বাজারে যাত্রী ছাউনির পাশের গোল ঘরে এই লোকটি মৃত অবস্থায় পড়ে থাকায় স্থানীয়রা মহেশপুর থানা পুলিশকে খবর দেয়।

থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশের সুরোত হাল রিপোর্ট করে পুলিশের উর্ধতন কর্তৃপক্ষকে জানালে ঝিনাইদহ থেকে পিবিআই ঘটনাস্থলে এসে লাশের ফিঙ্গার প্রিন্টের মাধ্যমে তার পরিচয় মিলাতে সক্ষম হয়। তার নাম আব্দুর রহিম শেখ (৭৪) পিতা ফয়হিম শেখ, গ্রাম ষাটঘর তেওটা, থানা শিবালয়, জেলা মানিকগঞ্জ। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

এসময় ফতেপুর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব গোলাম হায়দার নান্টু, ইউপি সদস্য ও স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন।

এরিপোর্ট লেখা পর্যন্ত মরহুরের লাশ মহেশপুর থানা হেফাজতে রাখা হয়েছে।

এবিষয়ে মহেশপুর থানার তদন্ত ওসি মোঃ ইসমাইল হোসেন জানান লাশের পরিচয় মিলেছে আমরা তার পরিবারের লোকজনকে অবগত করেছি। লাশের পরিবারের পক্ষ থেকে কেউ আসলে তাদের নিকট লাশ হস্তান্তর করা হবে।

আজকের বাংলা তারিখ

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jun    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  


Our Like Page