October 5, 2026, 4:27 pm
শিরোনামঃ
আপনারা এক পা এগিয়ে এলে আমিও দুই পা যাবো : রাষ্ট্রপতি প্রতিটি শিশুর নিরাপদ শৈশব নিশ্চিত করা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী শিক্ষকরাই আগামীর বাংলাদেশ গড়ার নির্মাতা : শিক্ষামন্ত্রী শিক্ষকদের পেশাগত উন্নয়নে ‘ওয়ান টিচার, ওয়ান ট্যাব’ কর্মসূচি চালুর উদ্যোগ সরকারের প্রেসক্লাব যশোরের প্রতিষ্ঠাতা সভাপতি তৌহিদুর রহমান মারা গেছেন যশোরের বেনাপোলে বিশেষ ক্ষমতা আইনের মামলায় ৩ আওয়ামী লীগ নেতাসহ ৪ জন আটক যশোরের শার্শায় যুবলীগ নেতা খোকন আটক যশোরের চৌগাছায় গরু চোর সন্দেহে গণপিটুনিতে ১ জন নিহত কুষ্টিয়ায় ভারতে পাচারকালে ৯ হাজার কেজি সার জব্দ নাটোরে আজান দেওয়ার সময় মোয়াজ্জিনকে ছুরিকাঘাত ; মসজিদে মিললো রক্তাক্ত দেহ
এইমাত্রপাওয়াঃ

নেত্রকোণায় গৃহবধূ ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : নেত্রকোণায় গৃহবধূ ধর্ষণ মামলার প্রায় সাড়ে ১০ মাস পর পলাতক আসামি রুবেল মিয়াকে (২৬) গ্রেপ্তার করেছে র‌্যাব। রোববার (২১ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে গাজীপুরের টঙ্গি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

রুবেল মিয়া সদর উপজেলার চাপারকোণা গ্রামের বাচ্চু মিয়ার ছেলে।

ময়মনসিংহ র‌্যাব-১৪ এর লিগ্যাল অ্যান্ড মিডিয়া অফিসার ও সহকারী পুলিশ সুপার মো. আব্দুল হাই চৌধুরী বলেন, রুবেল চাপারকোণা গ্রামে এক গৃহবধূকে দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করছিলেন। এর সূত্র ধরে গত বছরের ২৫ মে দুপুরে ওই গৃহবধূকে বাড়িতে একা পেয়ে জোরপূর্বক ধর্ষণ করেন রুবেল। পরে ভুক্তভোগী গৃহবধূ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ করলে আদালত নেত্রকোণা মডেল থানাকে মামলা নথিভুক্ত করার নির্দেশ দেয়। আদালতের নির্দেশ পেয়ে গত ৯ জুলাই থানায় মামলা হয়। এরপর থেকে মামলার একমাত্র আসামি রুবেল আত্মগোপনে ছিলেন।

তিনি আরও বলেন, মামলাটির ছায়া তদন্তে নেমে র‌্যাবের একটি দল গাজীপুরের টঙ্গির আশরাফ সেতু কমপ্লেক্স এলাকায় অভিযান চালিয়ে রুবেলকে গ্রেপ্তার করে। সোমবার সকালে রুবেলকে নেত্রকোণা মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।



Our Like Page