September 8, 2026, 11:15 pm
শিরোনামঃ
ঝিনাইদহে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত  যশোর কারাগারে কয়েদির মৃত্যু ভারতে কারাভোগের পর বেনাপোল দিয়ে দেশে ফিরেছেন দুই বাংলাদেশি নারী অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির মৈত্রী এক্সপ্রেস চালুর বিষয়ে ভারত-বাংলাদেশ ইতিবাচক : সড়কমন্ত্রী মন্ত্রী-প্রতিমন্ত্রীদের সরকারি ভ্রমণ বিল নিয়ে নতুন নির্দেশনা নওগাঁয় বাড়ির সামনে স্বর্ণকারকে হত্যা করে স্বর্ণ ও টাকা ছিনতাই চট্টগ্রামে দুই শিশুর পেটের ভেতর মিলল ৬ হাজার ৬১৫ পিস ইয়াবা হুথিদের কবল থেকে রাজধানী সানা পুনরুদ্ধারের সিদ্ধান্ত ইয়েমেনের ফিলিস্তিনিদের তাৎক্ষণিক সুরক্ষা নিশ্চিতের দাবি আরব লীগের
এইমাত্রপাওয়াঃ

গাজায় নেতানিয়াহু যা করছেন তার চেয়ে খারাপ আর কী হতে পারে? : সাবেক মার্কিন স্পিকার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মার্কিন প্রতিনিধি পরিষদের সাবেক স্পিকার ন্যান্সি পেলোসি বলেছেন, গাজায় শান্তি প্রতিষ্ঠার ব্যাপারে ইহুদিবাদী ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু একটি বাধা। ফলে তার পদত্যাগ করা উচিত। আয়ারল্যান্ড সফরকালে রাষ্ট্র নিয়ন্ত্রিত একটি রেডিও চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে পেলোসি একথা বলেন।

গত ৭ অক্টোবর গাজা থেকে হামাস যোদ্ধাদের চালানো অভিযানের জবাবে দখলদার ইসরাইল সরকার যে নির্বিচারে আগ্রাসন চালাচ্ছে তার সমালোচনা করেন ন্যান্সি পেলোসি। তিনি বলেন, “আমরা ইসরাইলের আত্মরক্ষার অধিকারকে স্বীকার করি কিন্তু নেতানিয়াহু যে নীতি অনুসরণ করছেন তা ভয়াবহ। আমরা এই নীতিকে প্রত্যাখ্যান করছি। গাজায় তিনি যা করছেন তার চেয়ে আর খারাপ কী হতে পারে? ”

মার্কিন সাবেক স্পিকার সুস্পষ্ট করে বলেন, “নেতানিয়াহুর পদত্যাগ করা উচিত, স্বাভাবিকভাবে তিনিই দায়ী।” শান্তির পথে নেতানিয়াহু বাধা সৃষ্টি করেছেন কিনা এমন এক প্রশ্নের জবাবে পেলোসি বলেন, “তিনি গত কয়েক বছর ধরে এই বাধা সৃষ্টি করে আসছেন। আমি জানি না ইসরাইলি নেতারা কেন শান্তিকে ভয় পান, নাকি তিনি শান্তি চান না।”

নেতানিয়াহুর দিকে আঙুল তোলার আগে ন্যান্সি পেলোসি ইসরাইলের সামরিক গোয়েন্দা প্রধান মেজর জেনারেল আহারন হালিভার পদত্যাগের কথা উল্লেখ করেন। হামাস যোদ্ধাদের হামলা ঠেকাতে ব্যর্থতার দায় নিয়ে তিনি মঙ্গলবার পদত্যাগ করেন।#

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page