June 16, 2026, 5:00 am
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা বিষয়ক সভা অনুষ্ঠিত গণমাধ্যমকে নিখুঁত থাকার আহ্বান করলো তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর উপদেষ্টার দেশে ফেরা অনাকাঙ্ক্ষিত : পররাষ্ট্রমন্ত্রী দেশ মাদকমুক্ত না হলে বাজেট উপকারে আসবে না : স্বাস্থ্যমন্ত্রী শিক্ষার্থীরা জিপিএ-৫ এর পেছনে না ছুটে সৃজনশীল হোক : শিক্ষামন্ত্রী ভারতীয় ভিসার অ্যাপয়েন্টমেন্ট প্রক্রিয়ায় নতুন নির্দেশনা পিরোজপুরে ডুবে থাকা জাহাজ থেকে নিখোঁজ যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার রাজবাড়ীতে পাটক্ষেত থেকে জামায়াত কর্মীর দগ্ধ মরদেহ উদ্ধার ইরানের ওপর নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে ব্রিটেন-ফ্রান্স-জার্মানি-ইতালি যেসব শর্তে শান্তিচুক্তিতে পৌঁছেছে ইরান-যুক্তরাষ্ট্র
এইমাত্রপাওয়াঃ

২৮ এপ্রিল খুলছে স্কুল-কলেজ ; শনিবারও চলবে শ্রেণী কার্যক্রম

অনলাইন সীমান্তবাণী ডেস্ক তাপপ্রবাহ চললেও আর ছুটি না বাড়িয়ে ২৮ এপ্রিল থেকেই স্কুল-কলেজ খোলার প্রস্তুতি নিচ্ছে শিক্ষা মন্ত্রণালয়। ক্ষতি পোষাতে ৪ মে থেকে শনিবারও শ্রেণী কর্যক্রম রাখার পরিকল্পনা মন্ত্রণালয়ের। তবে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত অ্যাসেম্বলিসহ শিক্ষার্থীদের শ্রেণী কক্ষের বাইরের সব কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে।

ভয়াবহ দাবদাহে পুড়ছে দেশ।  দেশের বিভিন্ন স্থানে পারদ উঠছে ৪২ ডিগ্রি সেলসিয়াসের ওপরে। প্রচণ্ড গরমে গেল এক সপ্তাহ বন্ধ শিক্ষা প্রতিষ্ঠান। তাপপ্রবাহ কমার কোনো লক্ষণ এখনও নেই।

নতুন করে আরও এক দফা হিট অ্যালার্ট জারির মধ্যেই শিক্ষা মন্ত্রণালয় জানালো ২৮ এপ্রিল রোববার থেকে খুলছে স্কুল কলেজ।

শিক্ষা মন্ত্রণালয়ের ব্যখ্যা- দেশের সব স্থানে তাপমাত্রা সমান নয়। তাই গেল এক সপ্তাহে শিক্ষার্থীদের ক্ষতি পোষাতে ৪ মে থেকে শনিবারও শ্রেণী কার্যক্রম চালাতে চায় মন্ত্রণালয়।

তবে অ্যাসেম্বেলিসহ শ্রেণীকক্ষের বাইরে শিক্ষার্থীদের কোনো কার্যক্রম না রাখার নির্দেশনাও দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

ঈদুল ফিতর ও নববর্ষের দীর্ঘ ছুটি শেষে ২১ এপ্রিল শিক্ষাপ্রতিষ্ঠান খোলার কথা ছিল। তবে তাপপ্রবাহের কারণে শিক্ষাপ্রতিষ্ঠান এক সপ্তাহের জন্য ছুটি দেওয়া হয়।

আজকের বাংলা তারিখ

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  


Our Like Page