August 8, 2026, 2:16 am
শিরোনামঃ
কক্সবাজারে হবে আঞ্চলিক রাসায়নিক পরীক্ষাগার ; কমবে মাদক মামলার জট : স্বরাষ্ট্রমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরে বিচারিক প্রক্রিয়া অনুসরণ করুক : আইনমন্ত্রী ভিন্নমতকে সম্মান করাই গণতন্ত্রের অন্যতম ভিত্তি : স্থানীয় সরকারমন্ত্রী সিলেটের ওসমানী নগরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৮ জন নিহত রাজশাহীতে ডিবি পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে দুই যুবককে আটক করে গণধোলাই দিলো স্থানীয়রা অন্ধকারে মোজতবা খামেনির সঙ্গে বৈঠক ; আসল মানুষ কিনা প্রশ্ন ইরানের প্রেসিডেন্টের ইরানের বিরুদ্ধে বাংলাদেশ-পাকিস্তানসহ ১৩ দেশের জোট ইসরায়েলের শান্তি প্রতিষ্ঠার কোনো পরিকল্পনা নেই : তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী ‌ নদীদূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার সুযোগ নেই : প্রধানমন্ত্রী দুর্ঘটনায় আহতদের জরুরি চিকিৎসায় সব হাসপাতালে সার্কুলার জারির নির্দেশ দিলো হাইকোর্ট
এইমাত্রপাওয়াঃ

দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : দিনাজপুরের ঘোড়াঘাটে মাল বোঝাই দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক ট্রাকের চালক গোলাম রাব্বি ও হেলপার রেজোয়ান ইসলাম নিহত হয়েছেন।

শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার টিএনটি মিশন মোড় এলাকায় এই দুঘটনাটি ঘটে। নিহত গোলাম রাব্বি জয়পুরহাট জেলা সদরের আমদই এলাকার মমতাজের ছেলে। রেজোয়ান একই এলাকার চৌমুহনি এলাকার মৃত কমল উদ্দিনের ছেলে।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুজ্জামান জানান, দিনাজপুর থেকে ছেড়ে আসা ভুট্টা বোঝাই একটি ট্রাক গোবিন্দগঞ্জের দিকে যাচ্ছিল। একই সময় বগুড়া থেকে ছেড়ে আসা সার বোঝাই অপর একটি ট্রাক দিনাজপুরের দিকে যাচ্ছিল। ট্রাক দুটি উপজেলার টিএনটি মিশন মোড় এলাকায় পৌঁছালে মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে ভুট্টা বোঝাই ট্রাকের চালক ও হেলপার ঘটনাস্থলেই নিহত হয়।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থল থেকে নিহতদের মরদেহ উদ্ধার করে। নিহতদের পরিবারকে খবর দেওয়া হয়েছে প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর করা হবে।

অন্যদিকে, সার বোঝাই ট্রাকের চালক ও হেলপার তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। দুটি ট্রাককেই জব্দ করা হয়েছে। এ ঘটনায় সড়ক নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের হবে বলেও জানান তিনি।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page