August 8, 2026, 2:15 am
শিরোনামঃ
কক্সবাজারে হবে আঞ্চলিক রাসায়নিক পরীক্ষাগার ; কমবে মাদক মামলার জট : স্বরাষ্ট্রমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরে বিচারিক প্রক্রিয়া অনুসরণ করুক : আইনমন্ত্রী ভিন্নমতকে সম্মান করাই গণতন্ত্রের অন্যতম ভিত্তি : স্থানীয় সরকারমন্ত্রী সিলেটের ওসমানী নগরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৮ জন নিহত রাজশাহীতে ডিবি পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে দুই যুবককে আটক করে গণধোলাই দিলো স্থানীয়রা অন্ধকারে মোজতবা খামেনির সঙ্গে বৈঠক ; আসল মানুষ কিনা প্রশ্ন ইরানের প্রেসিডেন্টের ইরানের বিরুদ্ধে বাংলাদেশ-পাকিস্তানসহ ১৩ দেশের জোট ইসরায়েলের শান্তি প্রতিষ্ঠার কোনো পরিকল্পনা নেই : তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী ‌ নদীদূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার সুযোগ নেই : প্রধানমন্ত্রী দুর্ঘটনায় আহতদের জরুরি চিকিৎসায় সব হাসপাতালে সার্কুলার জারির নির্দেশ দিলো হাইকোর্ট
এইমাত্রপাওয়াঃ

গাজীপুরে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : গাজীপুরের শ্রীপুরে বহুতল ভবনের একটি ফ্লাট থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার সকালে মুলাইদ এলাকায় ফারুক খানের বহুতল ভবন থেকে তাদের মৃতদেহ উদ্ধার করা হয়। পরে পুলিশ ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে তাদের মরদেহ।

পুলিশ জানায়, শেরপুরের ঝিনাইগাতি থানার হলদি গ্রামের মোঃ ইসরাফিল ও ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ থানার পস্তারি গ্রামের মোসাম্মৎ রোকেয়া খাতুন প্রেমের সম্পর্কে জড়িয়ে গত ৭-৮ মাস আগে তারা পরিবারের অমতে বিয়ে করেন। তারা দুজনই শ্রীপুরের মুলাইদে বহুতল ভবনে ভাড়াবাসায় বসবাস করে আসছিলেন।

নিহত ইসরাফিল স্থানীয় একটি ওয়ার্কসপে ও তার স্ত্রী রোকেয়া স্থানীয় একটি গার্মেন্টস কারখানায় কাজ করতেন।

সম্প্রতি ইসরাফিল তার বাবা-মায়ের সাথে ঝগড়া করে বাড়ি থেকে চলে গিয়েছিল। পরে বৃহস্পতিবার তাদের বুঝিয়ে বাসায় আনা হয়েছিল।

নিহত ইসরাফিলের বাবা মফিজুল হক পাশাপাশি ফ্লাটে বসবাস করতেন। শুক্রবার সকালে ইসরাফিলের ফ্ল্যাটের দরজা খোলা দেখতে পেয়ে ভেতরে যান এবং ইসরাফিলকে ওড়নায় পেঁচানো ঝুলন্ত অবস্থায় এবং রোকেয়ার মরদেহ খাটের উপর বিছানায় দেখতে পান।

পরে মরদেহের পাশে একটি চিরকুট পাওয়া যায়। তাতে কি লেখা ছিল তা জানা যায়নি।

শ্রীপুর থানার ওসি (তদন্ত) মোঃ সাখাওয়াত হোসেন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে প্রথমে স্ত্রী আত্মহত্যা করে পরে স্ত্রীর আত্মহত্যার বিষয়টি স্বামী সইতে না পেরে তিনিও আত্মহত্যা করেন। স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করে ময়নাতনদের জন্য মর্গে পাঠানো হয়েছে।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page