April 21, 2026, 7:45 pm
শিরোনামঃ
সংবাদপত্রের স্বাধীনতার প্রতি সরকারের দৃঢ় অবস্থান ব্যক্ত করলেন প্রধানমন্ত্রী সরকার আম রপ্তানি সম্প্রসারণে বিশেষ গুরুত্ব দিচ্ছে : অর্থমন্ত্রী খাদ্যমূল্যের ওপর জ্বালানির মূল্যবৃদ্ধির প্রভাব পড়বে না : বাণিজ্যমন্ত্রী সরকারি চূড়ান্ত সিদ্ধান্ত না আসা পর্যন্ত গণপরিবহনে অতিরিক্ত ভাড়া নেওয়া নিষেধ নারায়ণগ‌ঞ্জে ঘাটের ইজারা নিয়ে বিএনপি-এনসিপির সংঘর্ষে ৫ জন আহত কুষ্টিয়ায় এসএসসি পরীক্ষায় গত বছরের প্রশ্ন ; কেন্দ্র সচিবসহ ৩ জনকে অব্যাহতি ইসরায়েলি সেনাবাহিনী হলো বিশ্বের সবচেয়ে নিকৃষ্ট ও নীতিহীন বাহিনী : জাতিসংঘের বিশেষ দূত ট্রাম্পকে আক্রমণাত্মক ভাষা ব্যবহারে সতর্ক করলো পাকিস্তান চুক্তি না হওয়া পর্যন্ত ইরানের ওপর হরমুজ অবরোধ তুলবে না যুক্তরাষ্ট্র : ট্রাম্প জনগণ হারানো গণতান্ত্রিক অধিকার ফিরে পেয়েছে : প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

পটুয়াখালীয় সাড়ে ৫৮ লাখ টাকার হাঙর ও শাপলাপাতা মাছ জব্দ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : পটুয়াখালীর কলাপাড়ার মহিপুরে অভিযান চালিয়ে ৫০ মণ নিষিদ্ধ শাপলাপাতা মাছ ও সাত মণ হাঙর জব্দ করেছে কোস্ট গার্ড। আটককৃত এসব অবৈধ মাছের বর্তমান বাজারমূল্য ৫৮ লাখ ৫০ হাজার টাকা।

বৃহস্পতিবার (২৫ এপ্রিল) রাতে উপজেলার মহিপুর থানার শিববাড়িয়া নদীর জননী বরফ কল সংলগ্ন এলাকা থেকে এসব মাছ জব্দ করে নিজামপুর কোস্ট গার্ড।

বিষয়টি নিশ্চিত করে কোস্ট গার্ড দক্ষিণ জোনের বিসিজি স্টেশন নিজামপুর কন্টিনজেন্ট কমান্ডার আবু রাশেদ সুমন বলেন, এসব মাছ কেটে শুঁটকি প্রক্রিয়াজাত করতে চেয়েছিলেন ব্যবসায়ীরা। অভিযান চালিয়ে এসব মাছ জব্দ করা হয়। তবে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে অবৈধ এ ব্যবসার সঙ্গে জড়িতরা পালিয়ে যায়। এ সময় অবৈধ মাছগুলোসহ একটি কাঠের বোর্ড জব্দ করা হয়।

তিনি আরও বলেন, জব্দকৃত অবৈধ মাছ বন বিভাগের সদস্যদের উপস্থিতিতে নিজামপুর কোস্ট গার্ড মাটিচাপা দিয়ে ধ্বংস করে এবং পরবর্তীতে জব্দকৃত কাঠের বোর্ড ও বোর্ডে থাকা বৈধ মাছসহ মুচলেকা নিয়ে মৎস্য ব্যবসায়ী প্রতিনিধির কাছে হস্তান্তর করা হয়। নদী ও সাগরে কোস্ট গার্ডের এমন অভিযান অব্যাহত থাকবে।

এ বিষয়ে বন বিভাগের (মহিপুর) রেঞ্জ কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইনে মাছগুলো জব্দ করা হয়েছে। কোস্ট গার্ড, নৌ পুলিশ ও বন বিভাগের এমন অভিযান সব সময় অব্যাহত থাকবে।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page